এক্সপ্লোর

D.El.Ed Course: ডিএলএড কোর্সে ভর্তি হতে চান ? বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের- কীভাবে আবেদন ? কারা যোগ্য ?

WBBPE D.El.Ed: ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (NCTE) এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডিএলএড কোর্সটি করতে পারবেন আপনি।

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার থেকে শুরু হল ২০২৪-২৬ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে (D.El.Ed Admission) ভর্তির প্রক্রিয়া। ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তির জন্য অনলাইনেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। বৃহস্পতিবার ১৬ মে এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। মূলত প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ব্যক্তি শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য যোগ্যতা নির্ণায়ক ডিগ্রি হল এই ডিএলএড। দু-বছরের এই কোর্স করা থাকলে তবেই প্রাথমিকে শিক্ষকতার সুযোগ মেলে।

কতদিন পর্যন্ত চলবে আবেদন

ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (NCTE) এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডিএলএড কোর্সটি করতে পারবেন আপনি। ১৬ মে থেকে শুরু হয়ে গিয়েছে এই কোর্সে ভর্তির (D.El.Ed Admission) আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। তারপর আগামী ৮ জুলাই থেকে শুরু হবে ডিএলএডের ক্লাস।

কী যোগ্যতা লাগবে

ডিএলএড কোর্সে ভর্তির জন্য NCTE-র নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণির পরীক্ষা তথা উচ্চ মাধ্যমিকে প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। অন্যদিকে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য। SC/ST/OBC-A/OBC-B/EWS/EX-Serviceman প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেই আবেদন করা যাবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (D.El.Ed Admission) যে সেরা পাঁচটি বিষয়ের নম্বর তোলা হয়েছে মার্কশিটে তাঁর উপর ভিত্তি করেই ভর্তি নেওয়া হবে প্রার্থীদের। ইভিএস বা পরিবেশবিদ্যার নম্বর গ্রাহ্য করা হবে না।   

আসন সংরক্ষণ

NCTE-র অধীনস্থ সমস্ত কলেজগুলিতে ৪ শতাংশ আসন সংরক্ষিত রাখা থাকবে উচ্চমাধ্যমিকে ভোকেশনাল কোর্স পাশ করেছে যারা, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য। অন্যদিকে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের আগে চাকরি পেয়েছেন কোনও প্রাথমিক বিদ্যালয়ে, তাঁদের জন্য ডিএলএডের আসন সংরক্ষিত রাখা হবে মাত্র ৫টা।

কীভাবে আবেদন

ডিএলএড কোর্যসে ভর্তি হওয়ার জন্য https://www.wbbprimaryeducation.org/ ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।  

আবেদনের ফি

ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন ফি হিসেবে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা। অন্যদিকে SC/ST বা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দিতে হবে ৫০০ টাকা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget