এক্সপ্লোর

Jobs and Recruitment: চলতি সপ্তাহে নজর থাকুক এই চাকরিগুলির দিকে, জেনে নিন খুঁটিনাটি তথ্য

Jobs and Recruitment: এই সপ্তাহে কোন কোন চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন, দেখে নিন একঝলকে।

Jobs: চাকরি খুঁজছেন? এই সপ্তাহে তাহলে আপনার নজর থাকুক এই চারটি চাকরির (Jobs and Recruitment) দিকে। একনজরে দেখে নিন খুঁটিনাটি তথ্য।

India Post GDS Recruitment 2023: পোস্ট অফিসের কাজের আগ্রহ থাকলে এটাই হতে পারে সেরা সময়। বর্তমানে ইন্ডিয়া পোস্ট ৪০,৮৮৯টি গ্রামীণ ডাক সেবক (GDS) পদ পূরণের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, indiapostgdsonline.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন। ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি এই কাজ শেষ হবে। প্রার্থীরা ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের আবেদনগুলি সম্পাদনা বা সংশোধন করার সুযোগ পাবেন। Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster(ABPM)/Dak Sevak- এই পদের জন্য নিয়োগ করা হবে। 

CRPF Recruitment 2023: সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বা সিআরপিএফে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই (স্টেনো) পদে নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদেও নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। ১৪৫৮টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। সিআরপিএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। কেবলমাত্র অনলাইনেই এই দুই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। যাঁরা ১০+২ প্যাটার্নে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তাঁরা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

LIC AAO Recruitment 2023: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেবল অনলাইনে LIC AAO নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা licindia.in-এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। LIC AAO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ জানুয়ারি। অ্যাডমিট কার্ড পাবেন - পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে। প্রিলি পরীক্ষার তারিখ (সম্ভাব্য) - ১৭ থেকে  ২০ ফেব্রুয়ারির মধ্যে। মেন পরীক্ষার তারিখ - ১৮ মার্চ। LIC AAO নিয়োগ 2023-এর লক্ষ্য হল ভারতের জীবন বিমা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অধীনে মোট ৩০০টি AAO শূন্যপদ পূরণ করা। আগ্রহী প্রার্থীরা যারা LIC AAO নিয়োগ 2023-এর জন্য রেজিস্টার করবেন, তাদের একটি তিন-পর্যায়ের নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। LIC AAO নির্বাচন প্রক্রিয়ায় একটি প্রিলি,মেন ও সাক্ষাৎকারের ভিত্তিতে হবে। প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে প্রধান পরীক্ষা ও সাক্ষাৎকারে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। গুরুত্বপূর্ণভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি নিয়োগের আগে মেডিক্যাল পরীক্ষাও দিতে হবে। পরীক্ষায় মেডিক্যালি ফিট পাওয়া গেলেই প্রার্থীদের চাকরির প্রস্তাব দেওয়া হবে।

UPSC Recruitment 2023: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ১০০-র বেহি শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে। ডেপুটি কমিশনার (হর্টিকালচার), অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (টক্সিকোলজি), সায়েন্টিস্ট 'বি' এবং অন্যান্য পদে নিয়গ করা হচ্ছে। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় বিবরণ পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। 

 

আরও পড়ুন- পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget