এক্সপ্লোর

HS Exam Results 2021:২২ জুলাই দুপুর তিনটেয় এবারের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

২২ জুলাই বিকেল ৪টে থেকে ওয়েবসাইটেও দেখা যাবে ফল।।https://abpananda.abplive.in/ দেখা যাবে উচ্চমাধ্যমিক ফল।

কলকাতা: আগামী  ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। দুপুর ৩ আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে। ২৩ জুলাই সকাল ১১টার পর মিলবে মার্কশিট। ২২ জুলাই বিকেল ৪টে থেকে ওয়েবসাইটেও দেখা যাবে ফল। https://abpananda.abplive.in/ - এ দেখা যাবে উচ্চমাধ্যমিক ফল।

আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবার প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে।

উল্লেখ্য, করোনা আবহে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। বিশেষ মূল্যায়ণ পদ্ধতির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই মূল্যায়নের পদ্ধতি আগেই ঘোষণা করা হয়েছিল। সেই পদ্ধতি অনুসারেই এবারের ফল প্রকাশ করা হবে। মাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়নের পদ্ধতি ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিকের ফল কবে প্রকাশ হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সরকারের পক্ষ থেকে এবার সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষা ও ভর্তির কথা মাথায় রেখে মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করার কথা জানানো হয়েছিল। 

মূল্যায়ন-বিধি অনুসারে, উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল যে, মার্কশিট তৈরির ক্ষেত্রে  ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে ৪০% ওয়েটেজ। পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হবে ৬০% নম্বরের ওয়েটেজ।সেই সঙ্গে যুক্ত হবে দ্বাদশের ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল বা ২০ নম্বরের প্রজেক্ট। 

কীভাবে হবে সেই হিসেব? ধরা যাক, কোনও পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৪০০-র মধ্যে ২০০। একাদশের বার্ষিক পরীক্ষায় পদার্থবিদ্যার থিরওরিতে ৭০ নম্বরের মধ্যে পেয়েছে ৫০ এবং প্র্যাকটিক্যালে ৩০-এর মধ্যে পেয়েছে ২৮। 

তাহলে উচ্চমাধ্যমিকে ফিজিক্সে  ৪০% হারে ৭০-এর মধ্যে ওয়েটেজ হবে ৭০x৪০/১০০ = ২৮। ওয়েটেজ অনুযায়ী প্রাপ্ত নম্বর হবে ২৮x২০০/৪০০ = ১৪।

পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ৬০% নম্বরের হিসেবে ওয়েটেজ হবে ৭০x৬০/১০০ = ৪২। প্রাপ্ত নম্বর হবে ৪২x৫০/৭০ = ৩০।

তাহলে উচ্চমাধ্যমিকে ওই পড়ুয়ার প্রাপ্ত নম্বর হবে ১৪+৩০+২৮ = ৭২।

একইভাবে নন ল্যাব বেসড বিষয়ের ক্ষেত্রে থিওরিতে ৮০ ও প্রজেক্টে ২০ নম্বর ধরে এই পদ্ধতি অনুসরণ করা হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget