এক্সপ্লোর

IAS Success Story: লন্ডনের কোটি টাকার চাকরি ছাড়েন, কোচিং ছাড়াই নেন প্রস্তুতি- কীভাবে সফল IAS দিব্যা ?

IAS Divya Mittal Success Story: হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা দিব্যা মিত্তল। কোনো কোচিং ছাড়াই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে আইপিএস পদ অর্জন করেছিলেন দিব্যা মিত্তল, পরে তিনি আইএএস হন।

UPSC Exam: ভারতে সবথেকে কঠিনতম পরীক্ষাগুলির তালিকায় প্রথমেই রয়েছে ইউপিএসসি, তারপরে আছে আইআইএম এবং ক্যাট। অনেকে এই তিনটি পরীক্ষার কোনো একটি বা দুটি পাশ করেন, কিন্তু তিনটি পরীক্ষার তিনটিতেই সমানভাবে উত্তীর্ণ হয়েছেন খুব কম প্রার্থী আর সেই ব্যতিক্রমীদের মধ্যে উজ্জ্বল হয়ে আছে আইএএস দিব্যা মিত্তলের (IAS Divya Mittal) নাম। তিন তিনটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তিনি, লন্ডনের মোটা টাকার বেতনের চাকরি (IAS Success Story) ছেড়ে দু-বারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় (UPSC Exam) উত্তীর্ণ হন দিব্যা মিত্তল। জানেন তাঁর সাফল্যের কাহিনি ?

কে এই দিব্যা মিত্তল ?

হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা দিব্যা মিত্তল। কোনো কোচিং ছাড়াই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস পদ অর্জন করেছিলেন প্রথমে, তারপর ফের নিজের চেষ্টায় দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আইএএস হন দিব্যা মিত্তল। শুধু তাই নয় সর্বভারতীয় স্তরে ৬৮তম র‍্যাঙ্ক অর্জন করেছিলেন তিনি।

লন্ডনের চাকরি ছেড়ে দেন

আইআইটি দিল্লি থেকে তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পরে দিব্যা ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআইএম ব্যাঙ্গালোরে ভর্তি হন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরে একটি মোটা বেতনের প্যাকেজে লন্ডন চাকরি করতে চলে যান তিনি। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আইএএস হওয়ার জন্য তাঁর ভিতর থেকে টান অনুভূত হয়। এরপর চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি। প্রথমে তাঁর স্বামী গগনদীপ সিং আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপর দিব্যাও এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।

লক্ষ্য অর্জনের জন্য ফোন ব্যবহার বন্ধ করতে হবে

মির্জাপুর, সন্ত কবির নগরের মত জেলাগুলিতে জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন আইএএস দিব্যা মিত্তল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে যুবকদের সবার আগে লক্ষ্য অর্জনের জন্য মনোনিবেশ করাটা জরুরি। প্রয়োজনের তুলনায় কম ফোন ব্যবহার করা দরকার। ফোন আজকের যুগে একটি বড় বিভ্রান্তিকর বস্তু। ফোন ব্যবহার কতক্ষণ করা হচ্ছে তা মেপে চলা উচিত। বর্তমানে দিব্যা মিত্তল হরিয়ানার দেওরিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে কাজ করছেন। সমাজমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Deepfake Video: বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন খোদ RBI-এর গভর্নর ! সত্যি ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget