এক্সপ্লোর

IAS Success Story: ছোটবেলাতেই হারান শোনার ক্ষমতা ! ৪ মাসের প্রস্তুতিতে সাফল্য; নজরকাড়া যাত্রাপথ সৌম্যার

IAS Saumya Sharma Success Story: নিজেই গড়েছেন নিজের দুনিয়া। স্বপ্নকে ছেড়ে দেননি এক মুহূর্তের জন্য। আর তাই দেশের সমস্ত সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের কাছে আজ তিনি আইকন। কে এই সৌম্যা শর্মা?

দিল্লি : সুযোগ পাননি, তাই নিজের স্বপ্নকে ছেড়ে দিয়েছেন, ভুলে গিয়েছেন স্বপ্নের পথে যাত্রা। এমন মানুষ চারপাশে অনেক। কিন্তু, স্বপ্নের পথে মাটি কামড়ে পড়ে থাকতে পারে ক'জন ? কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্পে যত কঠিনই নিজের স্বপ্ন হোক না কেন, স্বপ্নকে বাস্তুবায়িত করা যায়। দিল্লির সৌম্যা শর্মা যেন এরই দৃষ্টান্ত তৈরি করেছেন। নিজেই গড়েছেন নিজের দুনিয়া। স্বপ্নকে ছেড়ে দেননি এক মুহূর্তের জন্য। আর তাই দেশের সমস্ত সিভিল সার্ভিস পরীক্ষার্থীর কাছে আজ তিনি আইকন। কে এই সৌম্যা শর্মা ? কী তাঁর জীবন-সংগ্রাম ?

কেমন ছিল শৈশব ?

সৌম্যা শর্মার বাবা-মা দু'জনেই ছিলেন ডাক্তার। ১১ বছর বয়স থেকেই তাঁর শ্রবণশক্তি নষ্ট হতে শুরু করেছিল। তারপর ধীরে ধীরে ১৬ বছর বয়সে সম্পূর্ণভাবে বধিরতা গ্রাস করে তাঁকে। বহু চিকিৎসা হয়েছে, ওষুধপত্র চলেছে অনেক অনেক দিন। কিন্তু তাতেও কাজ হয়নি। বাধ্য হয়ে একটি হিয়ারিং এইড ব্যবহার করতে হয় সৌম্যাকে।

পড়াশোনা চালিয়ে যাওয়া

স্কুলের পড়াশোনা শেষ করে ন্যাশনাল ল স্কুলে ভর্তি হন সৌম্যা। আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর দিল্লি হাইকোর্টে সৌম্যা আবেদন করেন যাতে সেখানে শারীরিক বিশেষভাবে সক্ষম কোটায় শ্রবণ প্রতিবন্ধকতাও যোগ করা হয়। চিঠি লিখে আবেদন করেছিলেন সৌম্যা। বলা যায়, এটা তাঁর জীবনে অন্যতম সাহসী পদক্ষেপ ছিল। অবশেষে তৎকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজিও হন এই প্রস্তাবে এবং সেই থেকেই শ্রবণে বিশেষভাবে সক্ষমরা সংরক্ষণ পেয়ে আসছেন।

সাফল্য এল

মাত্র ১৬ বছর বয়সেই শ্রবণশক্তি নষ্ট হয়ে গিয়েছিল সৌম্যার। প্রায় কিছুই শুনতে পেতেন না তিনি। এক অর্থে শারীরিক প্রতিকূলতা ছিল তাঁর। কিন্তু কখনও এক মুহূর্তের জন্য হেরে যাওয়ার মানসিকতা মনে আনেননি তিনি। পড়াশোনা থেমে যায়নি এক মুহূর্তের জন্য। আর কঠোর পরিশ্রমে মাত্র ২৩ বছরেই দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC উত্তীর্ণ হন নয়াদিল্লির সৌম্যা শর্মা। ২০১৭ সালে সর্বভারতীয় স্তরে ৯ র‍্যাঙ্ক অর্জন করেন সৌম্যা, কোনও রকম কোচিং ছাড়াই মাত্র ৪ মাসের প্রস্তুতিতে একবারেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চমকে দিয়েছেন সৌম্যা।

সংরক্ষণ নিতে চাননি

সৌম্যা শর্মা নিজে শ্রবণে ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম হলেও, পরীক্ষার ফর্ম ফিলআফের সময় তিনি কোনওভাবেই বিশেষভাবে সক্ষম হিসেবে পরীক্ষা দেননি। নিজের যোগ্যতায় একজন সাধারণ পরীক্ষার্থী হিসেবেই ইউপিএসসি উত্তীর্ণ হন সৌম্যা।

আরও পড়ুন: NEET Success Story: রাত জেগে পড়া আর দিনে দিনমজুরি, কঠোর পরিশ্রমে ভাগ্য বদলেছেন কাশ্মীরের উমর

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget