এক্সপ্লোর

IAS Success Story: কোচিং ছাড়াই UPSC-তে ৬০ র‌্যাঙ্ক, পদে পদে উদ্বুদ্ধ করবে শ্রদ্ধার কেরিয়ার

IAS Shradhha Gome Success Story: কোনও কোচিং নেননি ইউপিএসসি পরীক্ষার দেওয়ার আগে। প্রথম চেষ্টাতেই ৬০ র‌্যাঙ্ক করেন শ্রদ্ধা গোমে।

কলকাতা: ভারতের মতো বিশাল দেশ চালানোর জন্য প্রয়োজন অত্যন্ত দক্ষ অফিসার‌। আর তাদের প্রতি বছর নিয়োগ করা হয় সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। ইউপিএসসি পরীক্ষা ভারতের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম‌। শুধু তাই নয়, এই পরীক্ষার লাখ লাখ পরীক্ষার্থী থেকে বেছে নেওয়া হয় মাত্র অল্প কয়েকজনকে। আর সেই কয়েকজনের মধ্যেই লুকিয়ে থাকেন রত্নসম বেশ কিছু পরীক্ষার্থী। তেমনই একজন হলেন শ্রদ্ধা গোমে। ২০২০ সালের ব্যাচের আইএএস অফিসার শ্রদ্ধা। তার  আইএএস হওয়ার কাহিনি শুনলে আশ্চর্য হতেই হয়। একই সঙ্গে উদ্বুদ্ধও করে সেই কাহিনি। 

ইন্দোরের মেয়ে শ্রদ্ধা 

কোচিং ছাড়াই আইএএস হন শ্রদ্ধা গোমে। কোচিং ছাড়া প্রথম চেষ্টায় আইএএস সবাই হতে পারেন না। তাও ৬০ র‌্যাঙ্ক। শ্রদ্ধা সেই কাজটিই করে দেখান। তবে এর পিছনে রয়েছে একটি ইতিহাসও। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম শ্রদ্ধার। পড়াশোনাও সেখানেই করেন তিনি‌। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রদ্ধা গোমে ছোট থেকেই মেধাবী একজন পড়ুয়া।

ছোট থেকেই মেধাবী

ক্লাসে বরাবর সেরা পড়ুয়াদের একজন ছিলেন শ্রদ্ধা (IAS Shraddha Gome)। এমনকি ক্লাস টেনের পরীক্ষায় গোটা শহরের মধ্যে প্রথম হন শ্রদ্ধা। সিবিএসই বোর্ডের ছাত্রী ছিলেন এই মেধাবী পড়ুয়া। ক্লাস টুয়েলভের পরীক্ষাতেও দুর্দান্ত রেজাল্ট হয় তাঁর। টপার শ্রদ্ধা (Shraddha Gome) এরপরই অবশ্য আইএএস হওয়ার সিদ্ধান্ত নেননি। তিনি কমন ল এলিজিবিটি টেস্টে বসেন। মেধার জোরে সেই পরীক্ষাতেও টপার হন তিনি। এর পর বেঙ্গালুরুতে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন শ্রদ্ধা। ন্যাশনাল ল অব ইন্ডিয়া থেকে পড়াকালীন মোট ১৩টি মেডাল পান সবকটিই ছিল সোনার!

কোচিং ছাড়াই প্রস্তুতি

আইন নিয়ে পড়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশনে প্রথম হন তিনি। লন্ডনে ভাল চাকরিতে কর্মরত ছিলেন তিনি।  কিন্তু সেই চাকরি ছেড়ে ২০২০ সালে সিভিল সার্ভিসে যোগ দেবেন মনস্থ করেন। আর তার পরেই কোচিং ছাড়াই ইউপিএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেন শ্রদ্ধা (Shraddha Gome Success Story)। এর জন্য বাড়িতেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন শ্রদ্ধা। প্রথমবারেই সারা ভারতে ৬০ র‌্যাঙ্ক করেন। বর্তমানে তিনি রাজস্থানে ক্যাডারের আইএএস অফিসার। আজমেরে অ্যাসিসট্যান্ট কালেকটর পদে নিযুক্ত আছেন এই মেধাবী পড়ুয়া।

আরও পড়ুন - IAS Success Story: চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত পাল্টে দেয় একটি ঘটনাই, দেশের কনিষ্ঠ IAS হন স্বাতী

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget