এক্সপ্লোর

IBPS Clerk Recruitment: IBPS ক্লার্কের ৬০০০ পদে শুরু হল নিয়োগ, স্নাতক ডিগ্রি থাকলেই করা যাবে আবেদন

IBPS Clerk Recruitment All Details: আইবিপিএস ক্লার্ক নিয়োগের প্রক্রিয়া শুরু হল এবার। স্নাতকস্তরের ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

IBPS Clerk Recruitment: আইবিপিএস আরআরবি নিয়োগের শেষ তারিখ ছিল গতকাল। এবার আইবিপিএস ক্লার্ক নিয়োগের (IBPS Clerk Recruitment) বিজ্ঞপ্তিও প্রকাশিত হল একই দিনে। আইবিপিএস-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩০ জুন। সোমবার ১ জুলাই থেকে শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। কবে পর্যন্ত চলবে ? কারা আবেদন করতে পারবেন ? কীভাবে আবেদন ও কত বেতন ? জেনে নিন বিশদে।

আইবিপিএস ক্লার্ক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ (IBPS Clerk Recruitment Important Dates)

  • আবেদন প্রক্রিয়া শুরু - ১.৭.২০২৪
  • আবেদন প্রক্রিয়া শেষ - ২১.৭.২০২৪
  • প্রিলিমিনারি এক্সাম - ২৪,২৫,৩১ অগাস্ট, ২০২৪
  • মেইনস এক্সাম - ১৩ অক্টোবর ২০২৪

আইবিপিএস ক্লার্ক নিয়োগ শূন্যপদ (IBPS Clerk Recruitment  Vacancy)

গোটা দেশে মোট শূন্যপদের সংখ্যা - ৬১২৮

পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা - ৩৩১

আবেদনের যোগ্যতা (IBPS Clerk Recruitment Eligibility Criteria)

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকস্তরের ডিগ্রি থাকা চাই। পাশাপাশি কম্পিউটারে কাজ করার জ্ঞানও থাকতে হবে। এর জন্য কলেজ বা স্কুল স্তরে কম্পিউটার নিয়ে পড়াশোনার প্রমাণস্বরূপ সার্টিফিকেট বা মার্কশিট দেখাতে হবে। ২১ জুলাইয়ের আগে সেই মার্কশিট পাওয়া চাই।

বয়সগত যোগ্যতা

আবেদনের ন্যুনতম বয়স ২০ বছর। সর্বোচ্চ বয়স ২৮ বছর। বয়সের ছাড় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বেতন

বেসিক পে ১৯,৯০০ টাকা। এর সঙ্গে বিভিন্ন ডিএ, এইচআরএ ও অন্যান্য অ্যালাওয়েন্স ধরে মোট গড় বেতন ২৮,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা। সর্বোচ্চ মোট বেতন ৩২,০২৪ টাকা।

আইবিপিএস ক্লার্ক নিয়োগ আবেদন প্রক্রিয়া (IBPS Clerk Recruitment Application Process)

  • প্রথমে আইবিপিএস-র অফিসিয়াল সাইটে গিয়ে একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • পরের ধাপে ওই রেজিস্টার্ড ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • এর পরের ধাপে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে একে একে।
  • পরবর্তী পর্যায়ে গিয়ে প্রয়োজনমাফিক নথি নির্দিষ্ট বিভাগে আপলোড করতে হবে।
  • এর পরের ধাপে আবেদনের ফি জমা দিতে হবে। অনলাইন মোডে এটি জমা দেওয়া যাবে।
  • পেমেন্ট হয়ে গেলে আবেদন পুরোটা খতিয়ে দেখে ফাইনাল সাবমিশন করতে হবে।

ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আরও পড়ুন  - UGC NET 2024: UGC NET-র নয়া দিনক্ষণ ঘোষণা করল NTA, টেস্ট হবে কম্পিউটারে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget