এক্সপ্লোর

IBPS Recruitment: IBPS RRB PO নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ল, কবে শেষ তারিখ ?

IBPS Application last date Revised: IBPS RRB PO নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। জেনে নিন কবে শেষ তারিখ। আবেদন প্রক্রিয়া, বেতন ও শূন্যপদের তথ্য।

IBPS Application last date Revised: আইবিপিএস (IBPS Recruitment 2024) পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়াল ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন। অফিস অ্যাসিসট্যান্ট, অফিসার স্কেল ১,২ ও ৩ মিলিয়ে মোট ১০,৩১৩ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল অর্থাৎ ২৭ জুন এই আবেদনের শেষ তারিখ ছিল। কিন্তু এই সময়সীমা (IBPS Recruitment 2024 Last Date) বাড়ানো হল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৪। 

রেজিস্ট্রেশন ও ফি পেমেন্টের শেষ তারিখ কবে ?

নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে আইবিপিএস। সেটি মোতাবেক অনলাইন রেজিস্ট্রেশন ও ফি পেমেন্টের শেষ তারিখ ৩০ জুন ধার্য করা হয়েছে। যারা এখনও এই পদগুলির জন্য আবেদন করতে পারেননি, তারা শীঘ্রই সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

কত শূন্যপদ ?

  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) -৫৮০০
  • অফিসার স্কেল ৩ : ১৩৩
  • অফিসার স্কেল ২ : এগ্রিকালচারাল অফিসার - ৭০, ল অফিসার - ৩০, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট - ৭০, আইটি - ১০৪, জেনারেল ব্যাঙ্কিং অফিসার - ৫০১, মার্কেটিং অফিসার - ১১, ট্রেজারি ম্যানেজার ২১।
  • অফিসার স্কেল ১ : ৫৮৩

মোট শূন্যপদ ১০৩১৩।

বেতনের বিশদ তথ্য

  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) - ৩৫,০০০ - ৩৭০০০ টাকা
  • অফিসার স্কেল ৩ : ৮০,০০০ টাকা - ৯০,০০০ টাকা।
  • অফিসার স্কেল ২ : ৭৫,০০০ টাকা - ৭৭,০০০ টাকা।
  • অফিসার স্কেল ১ : ৬০,০০০ টাকা - ৬১,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা

বয়স

  • অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) - ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • অফিসার স্কেল ২ ( ম্যানেজার) - ২১ থেকে ৩২ বছরের মধ্যে। 
  • অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) - ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। 
  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ১৮ থেকে ২৮ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা

  • অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) - যেকোনও বিষয়ে স্নাতক।
  • অফিসার স্কেল ২ ( ম্যানেজার) - ৫০ শতাংশ মার্কস নিয়ে যেকোনও বিষয়ে স্নাতক।
  • অফিসার স্কেল ২ স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার) - ক) ইনফরমেশন টেকনোলজি অফিসার - ইলেকট্রনিকস, কমিউনিকেশন,  কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক। খ) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট - ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব ইন্ডিয়া থেকে সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট। গ) ল অফিসার - আইনে স্নাতক। ঘ) ট্রেজারি ম্যানেজার - চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ফিনান্সে এমবিএ। ঙ) মার্কেটিং অফিসার - মার্কেটিং ইন এমবিএ। চ) কৃষি, হর্টিকালচার, ডেয়ারি, অ্যানিমাল হাসব্যান্ডরি, ফরেস্ট্রি, ভেট সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচারে স্নাতক‌। 
  • অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) - যেকোনও বিষয়ে স্নাতক।
  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) - যেকোনও বিষয়ে স্নাতক।

কীভাবে আবেদন করবেন ?

অফিস অ্যাসিসট্যান্টের (IBPS Recruitment Process) আবেদন আলাদা ও অফিসার পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া আলাদা হবে। ibps.in সাইটে গিয়ে অফিসার পোস্টগুলির মধ্যে যেকোনও একটি পোস্টের জন্য আবেদন করা যাবে। তার বেশি পোস্টের জন্য আবেদন করতে হলে আলাদা করে ফের পোর্টাল খুলে আবেদন করতে হবে। প্রতি আবেদনের মূল্য জন্য আলাদা করে ফি পেমেন্ট করতে হবে।

আরও পড়ুন - SBI Clerk Recruitment 2024: এসবিআই ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, দেখবেন কীভাবে?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget