এক্সপ্লোর

SBI Clerk Recruitment 2024: এসবিআই ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, দেখবেন কীভাবে?

Jobs And Recruitments: মোট ৮২৮৩টি শূন্যপদ রয়েছে জুনিয়র অ্যাসোসিয়েটদের জন্য। এই শূন্যপদগুলিতেই ক্লার্ক নিযুক্ত করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

SBI Clerk Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) আজই (২৭ জুন, ২০২৪) প্রকাশ করেছে এসবিআই ক্লার্ক মেন পরীক্ষার ফল (SBI Clerk Mains Results 2024)। যাঁরা ব্যাঙ্কের এই পদে নিযুক্ত হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন তাঁরা রেজাল্ট দেখতে পাবেন sbi.co.in/web/careers এই ওয়েবসাইটে গিয়ে। 

কীভাবে দেখতে পাবেন রেজাল্ট, রইল কয়েকটি সহজ পদ্ধতি 

  • প্রথমে উল্লিখিত এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে পরীক্ষার্থীদের। sbi.co.in/web/c এই ওয়েবসাইটে যেতে হবে। 
  • এবার দেখতে পাবেন Join SBI tab, সেখান থেকে স্ক্রল ডাউন করে নীচে নেমে কারেন্ট ওপেনিংস অপশনে ক্লিক করতে হবে। 
  • একটি লিঙ্ক দেখতে পাবেন যেখানে লেখা থাকবে Recruitment of Junior Associates (Customer Support & Sales), সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনার সামনে স্ক্রিনে আসবে আরও একটি লিঙ্ক যেখানে লেখা থাকবে FINAL RESULT – PROVISIONALLY SELECTED CANDIDATES, এই লিঙ্কেও ক্লিক করতে হবে আপনাকে। 
  • এরপরেই আপনার সামনে স্ক্রিনে খুলে যাবে SBI Clerk Mains Result। এখান থেকেই আপনি দেখতে পারবেন যে আপনি নির্বাচিত হয়েছেন কিনা। 
  • নিজের রোল নম্বর খুঁজে আপনাকে দেখে নিতে হবে যে আপনি নির্বাচিত হয়েছেন কিনা। 

কবে হয়েছিল পরীক্ষা 

SBI Clerk Recruitment 2024- এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল এবছর ৫, ৬, ১১ এবং ১২ জানুয়ারি। এরপর রেজাল্ট বেরিয়েছিল ফেব্রুয়ারি মাসে। যাঁরা উত্তীর্ণ হয়েছিলেন তাঁরা মেন পরীক্ষার জন্য কল লেটার পেয়েছিলেন। মোট ৮২৮৩টি শূন্যপদ রয়েছে জুনিয়র অ্যাসোসিয়েটদের জন্য। 

যাঁরা নির্বাচিত হবেন তাঁদের সঙ্গে কী কী নথি রাখতে হবে, দেখে নিন তালিকা 

এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপনে জানিয়েছিল যাঁরা নির্বাচিত হবেন তাঁদের সঙ্গে দশম কিংবা দ্বাদশ শ্রেণির মার্কশিট বা সার্টিফিকেট রাখতে হবে। জানা গিয়েছে, এটি হল প্রাথমিক পর্যায়ের নির্বাচন। এরপর স্থানীয় ভাষার একটি পরীক্ষা দিতে হবে তাঁদের। ব্যাঙ্কের নির্দিষ্ট করা স্থানীয় ভাষায় দক্ষ এমন প্রমাণ থাকলে সেই শংসাপত্র সঙ্গে রাখতে হবে। নাহলে পরীক্ষা দিতে হবে। আর এই স্থানীয় ভাষায় দক্ষ না হলে আবেদনকারী প্রার্থী অযোগ্য বলে নির্বাচিত হবেন, এমনটাই জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আরও পড়ুন- NTPC-তে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, বি-টেক পাশেই করতে পারবেন আবেদন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget