এক্সপ্লোর

IIM Placements: ১০০ শতাংশ প্লেসমেন্টের রেকর্ড এই প্রতিষ্ঠানের, বছরে সর্বোচ্চ ৪৭.৫ লক্ষের চাকরি পেয়েছে পড়ুয়ারা

Placement News: একটি অফিসিয়াল বিবৃতিতে আইআইএম মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিষ্ঠানের স্নাতক স্তরের শিক্ষার্থীদের ১০ শতাংশই বার্ষিক ৪৭.৫ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছে।

Placement News:  ইন্ডিয়ান ইনস্টিউট অফ ম্যানেজমেন্ট মুম্বই বা সংক্ষেপে আইআইএম মুম্বই নয়া রেকর্ড গড়েছে। ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ প্লেসমেন্টের শিরোপা অর্জন করেছে এই প্রতিষ্ঠান। আগের বছরের তুলনায় (IIM Placements) এই বছর ১০ শতাংশ চাকরির সুযোগ বেড়েছে এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের। প্লেসমেন্ট ক্যাম্পেইনে (Placement News) যোগ দিয়েছিল ১৯৮টি সংস্থা। আর এর ফলেই সাফল্যের নিরিখে এগিয়ে গিয়েছে আইআইএম মুম্বই।

একটি অফিসিয়াল বিবৃতিতে আইআইএম মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিষ্ঠানের স্নাতক স্তরের শিক্ষার্থীদের ১০ শতাংশই বার্ষিক ৪৭.৫ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছে। অন্যদিকে সেরা ২০ শিতাংশ এবং সেরা ৫০ শতাংশ শিক্ষার্থী পেয়েছে যথাক্রমে ৪১.২ লক্ষ এবং ৩৪.২ লক্ষ টাকা বার্ষিক প্যাকেজের চাকরি। গত বছরের তুলনায় মোট বেতন প্যাকেজের অঙ্কও ৫ শতাংশ বেড়েছে এই প্রতিষ্ঠানের।

প্লেসমেন্টের মরশুমে আইআইএম মুম্বইতে প্রথমবার ক্যাম্পাসিং আয়োজন করেছে ৪০টি নতুন সংস্থা। আর এদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক চাকরি দিয়েছে অ্যাক্সেঞ্চার। মোট ৪১ জন পড়ুয়াকে নিয়োগ করেছে এই সংস্থা যাদের সর্বোচ্চ বেতন রয়েছে বার্ষিক ৪৫.৩৭ লক্ষ টাকা। পিডব্লিউসি ইন্ডিয়া এবং পিডব্লিউসি ইউস সংস্থা দুটিও এই প্রতিষ্ঠানের যথাক্রমে ১৮ জন ও ১০ জনকে চাকরি দিয়েছে। অন্যান্য চাকরিদাতা সংস্থাগুলির মধ্যে রয়েছে অ্যালভারেজ অ্যান্ড মার্শাল, অফবিজনেস, প্র্যাক্সিস গ্লোবাল অ্যালায়েন্সেস, ভোডাফোন আইডিয়া, ওয়ার্কডে, জেডএস ইত্যাদি সংস্থাও তাদের প্লেসমেন্টে অবদান রেখেছে।

সবথেকে বেশি চাকরির অফার এসেছে ফার্মাসিউটিক্যালস এবং হেলথকেয়ার সেক্টরে। আগের বছরের তুলনায় ১৩০ শতাংশ বেশি অফার এসেছে এই সেক্টর থেকে। অন্যদিকে রিটেইল এবং ই-কমার্স সেক্টরে ৪৭.৭৩ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে প্লেসমেন্টে। প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রতিষ্ঠানের ডিজিটাল ট্রান্সফর্মেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি ক্ষেত্রগুলি থেকে ক্রমেই প্লেসমেন্টের সুযোগ বাড়ছে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সেক্টরগুলি বা এই কোর্সগুলি অন্য এক ব্যবসায়িক ল্যান্ডস্কেপ তৈরি করে দিচ্ছে।

এই বছরই রেকর্ড ভেঙে ২.২০ কোটির প্যাকেজে বিগত ১০ বছরের মধ্যে আইআইটি বিএইচইউর সবথেকে ভাল পারফরম্যান্স হয়েছে এই বছর। এই আইআইটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ১১২৮ জন ছাত্র-ছাত্রী চাকরি পেয়েছেন, ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। আইআইটি বিএইচইউর মোট ১১ জন পড়ুয়ার প্লেসমেন্টে চাকরি হয়েছে এমন সংস্থায় যেখানে বার্ষিক বেতন ১ কোটি টাকার বেশি। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং

ভিডিও

LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget