এক্সপ্লোর

RRB ALP Recruitment 2025: ১০ হাজার শূন্যপদে ফের নিয়োগ হবে রেলে, প্রকাশ্যে বিজ্ঞপ্তি- কোন বিভাগে ? কী যোগ্যতা লাগবে ?

Recruitment News: আবেদনকারী আগ্রহী প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলেও যোগ্য হবেন প্রার্থী।

Recruitment News: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালের জন্য করা হবে এই নিয়োগ। ভারতের সমস্ত আঞ্চলিক রেলওয়েতেই (RRB ALP Recruitment 2025) এই নিয়োগ করা হবে। সারা দেশে মোট ৯৯৭০টি শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে। প্রকাশ পেয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আর এর বিজ্ঞপ্তি সেই সমস্ত পড়ুয়াদের মনে সুখবর এনেছে যারা ভারতীয় রেলওয়েতে কাজের সুযোগ খুঁজছিলেন। আগামী ১০ এপ্রিল (Recruitment News) থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া।

রেলে ফের বিপুল নিয়োগ হতে চলেছে। ভারতীয় রেলের বিভিন্ন জোনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এই নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা রয়েছে, পদের জন্য যোগ্যতার মাপকাঠির সঙ্গে সাযুজ্য রয়েছে, তারাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অনেকগুলি ধাপে এই নিয়োগের নির্বাচনী পরীক্ষা হবে। প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট, নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষা।

ইস্ট কোস্ট রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে কোন অঞ্চলে কতগুলি শূন্যপদ রয়েছে তা বিশদে দেখে নিন-

সেন্ট্রাল রেলওয়ে – ৩৭৬ পদ

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে – ৭০০ পদ

ইস্ট কোস্ট রেলওয়ে – ১৪৬১ পদ

ইস্টার্ন রেলওয়ে – ৮৬৮ পদ

নর্থ সেন্ট্রাল রেলওয়ে – ৫০৮ পদ

নর্থ ইস্টার্ন রেলওয়ে – ১০০ পদ

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে – ১২৫ পদ

নর্দার্ন রেলওয়ে – ৫২৫ পদ

নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে – ৬৭৯ পদ

সাউথ সেন্ট্রাল রেলওয়ে – ৯৮৯ পদ

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে – ৫৬৮ পদ

সাউথ ইস্টার্ন রেলওয়ে – ৯২১ পদ

সাউদার্ন রেলওয়ে – ৫১০ পদ

ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে – ৭৫৯ পদ

ওয়েস্টার্ন রেলওয়ে – ৮৮৫ পদ

মেট্রো রেলওয়ে কলকাতা – ২২৫ পদ

আবেদনকারী আগ্রহী প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলেও যোগ্য হবেন প্রার্থী। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বয়স গণনা করা হবে ১ জুলাই ২০২৫ তারিখের ভিত্তিতে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য সিবিটি ১ পরীক্ষায় থাকবে ৭৫টি প্রশ্ন, গণিত, সাধারণ জ্ঞান, রিজনিং, সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নাবলী থাকবে। সিবিটি ২ পরীক্ষায় প্রযুক্তিগত জ্ঞান এবং সাধারণ বিষয়গুলির উপর প্রশ্ন থাকবে।

আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের ৫০০ টাকা এবং বাকি প্রার্থীদের ২৫০ টাকা জমা দিতে হবে আবেদনের ফি হিসেবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget