এক্সপ্লোর

Railway Recruitment Exam: চাকরির পরীক্ষার নিয়মে বড় বদল, কড়া পদক্ষেপ করবে রেল- সুবিধে-অসুবিধে কী কী ?

Indian Railway Recruitment Exam: এখন থেকে প্রত্যেকবার আলাদা আলাদা করে ফর্মপূরণের ঝামেলা থাকবে না। রেলওয়ে চালু করছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর সিস্টেম।

Railway Recruitment: কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে দেশের কোটি কোটি পরীক্ষার্থীর জন্য সুখবর দেওয়া হয়েছে। এখন থেকে রেলের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং প্রযুক্তির ব্যবহার করা হবে। এর ফলে কেবল প্রার্থীরাই নয়, বরং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটিই প্রভাবিত হবে। এই নতুন বদলের লক্ষ্য হল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধ করা আর যোগ্য প্রার্থীদের সময়মত কর্মসংস্থান করে দেওয়া।

এখন থেকে প্রত্যেকবার আলাদা আলাদা করে ফর্মপূরণের ঝামেলা থাকবে না। রেলওয়ে চালু করছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর সিস্টেম। এই সিস্টেমে একবার রেজিস্ট্রেশন করলে প্রার্থীরা আসন্ন সমস্ত নিয়োগের জন্য সহজেই আবেদন করতে পারবেন। এটি বিশেষ করে লক্ষ লক্ষ যুবক-যুবতীদের জন্য স্বস্তির খবর যারা আগে প্রতিটি নিয়োগের জন্য আলাদা আলাদা করে আবেদন করতেন।

আধার ও মুখ শনাক্তকরণ

পরীক্ষায় যে কোনও ধরনের অসদাচরণ রুখতে রেলওয়ে এখন ই-কেওয়াইসি এবং রিয়েল-টাইম ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করবে। এর অর্থ হল পরীক্ষার সময় আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। আর ফর্মপূরণ করা প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিনা, তা নিশ্চিত করার জন্য মুখের মিল দেখা হবে।

প্রতি বছর পরীক্ষার ক্যালেন্ডার পাওয়া যাবে আগে থেকেই

রেলপথ মন্ত্রণালয় এখন সমস্ত গ্রুপ সি পদের (যেমন- এএলপি, এনটিপিসি, টেকনিশিয়ান, আরপিএফ, লেভেল ওয়ান) বার্ষিক পরীক্ষার সূচি প্রকাশ করবে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারবেন যে কখন কোন নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১.৫ কোটিরও বেশি আবেদন, পরীক্ষা প্রণালীতে আসবে বদল

রেলওয়ে কর্তৃক জানানো হয়েছিল যে ২০২৪ সালে মোট ১ লক্ষ ৮ হাজারেরও বেশি পদের জন্য নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফের মত কিছু বড় পদের জন্য কোটি কোটি আবেদন জমা হয়েছে। এত বিপুল সংখ্যক আবেদন সত্ত্বেও রেলওয়ে আগের থেকে অনেক দ্রুততর প্রক্রিয়ায় নিয়োগ সম্পূর্ণ করেছে। এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে গড় পরীক্ষা পরিচালনা পর্যন্ত সময় ৮ মাসে স্থির রাখা হয়েছে যা ভবিষ্যতে আরও কমবে।

বাড়ির কাছে হবে পরীক্ষাকেন্দ্র, লাগানো থাকবে জ্যামার

প্রার্থীদের সুবিধের কথা মাথায় রেখে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এখন পরীক্ষাকেন্দ্র প্রার্থীর বাড়ি থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে হবে এবং সর্বোচ্চ ৫০০ কিমি দূরত্বে থাকবে এই পরীক্ষাকেন্দ্র। শুধু তাই নয়, সমস্ত পরীক্ষাকেন্দ্রে লাগানো থাকবে জ্যামার যাতে কোনওভাবেই প্রযুক্তিগত জালিয়াতি না হয়। এর প্রভাব দেখা গিয়েছে ২০২৫ সালের জুন মাসের পরীক্ষায় যেখানে কোনও জালিয়াতির খবর মেলেনি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget