এক্সপ্লোর

IRS Succcess Story: ধার করে বই পড়তেন, অভাব ছিল- তবুও একবারেই UPSC জয় কুলদীপের

Kuldeep Dwivedi: বাবা পেশায় ছিলেন নিরাপত্তারক্ষী। অভাবের কারণে ধার করে বই পড়তে হত। আজ তিনিই সফল IRS অফিসার। চেনেন কুলদীপ দ্বিবেদীকে ?

UPSC Success Story: ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC। লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতি বছর এই পরীক্ষায় বসেন, কিন্তু তাঁর মধ্যে মাত্র ১০০০ জনই উত্তীর্ণ হতে পারেন। আর এই ভাগ্যবান প্রার্থীদের মধ্যেই লুকিয়ে থাকে এক অন্য প্রতিভা। কোনও বাধাকেই তাঁরা বড় বলে মনে করেন না। যেমনটা করেননি কুলদীপ (Kuldeep Dwivedi)। অভাবের তাড়না থাকলেও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিয়ে একবারেই সফল IRS অফিসার হয়ে উঠেছেন তিনি। আর এভাবেই নিজের জীবন আমূল বদলে ফেলেছেন তিনি। কীভাবে এল এই বহুকাঙ্ক্ষিত সাফল্য ?

উত্তরপ্রদেশের নিগো জেলার একটি ছোট্ট গ্রাম শেখপুরে বড় হয়েছেন কুলদীপ দ্বিবেদী। ছোটবেলা থেকেই সরকারের হয়ে কাজ করার প্রতি এক অদম্য আগ্রহ ছিল তাঁর। চাইতেন সরকারি চাকুরিজীবি হতে। কুলদীপরা ছিলেন চার ভাই-বোন। তাঁদের সকলের মধ্যে পড়াশোনার দিক থেকে কুলদীপ ছিলেন সবার সেরা। ২০০৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন কুলদীপ দ্বিবেদী (Kuldeep Dwivedi)। তারপর ২০১১ সালে পাশ করেন স্নাতকোত্তর ডিগ্রিও। পরিশ্রম আর ধৈর্য ছিল তাঁর রক্তে। শত বাধা এলেও মাথা ঠিক রেখে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি।

লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুলদীপের (Kuldeep Dwivedi) কাছে কোনও বাধাই কখনও বড় হয়ে দেখা দেয়নি। তাঁর বাবা সূর্যকান্ত দ্বিবেদী লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। পাঁচজনের সংসার ঐ সামান্য বেতনের টাকায় ভালভাবে চলত না। অভাব ছিল প্রবল। অতিরিক্ত আয়ের জন্য ক্ষেতেও দিনের বেলা কিছুক্ষণ কাজ করতেন কুলদীপের বাবা। কিন্তু তাঁর মধ্যেও কুলদীপের বাবা সূর্যকান্ত তাঁকে সবসময় প্রেরণা জোগাতেন যাতে তিনি বড় হয়ে ভারতীয় সমাজে সম্মানীয় একটি পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। ছেলের স্বপ্নপূরণের জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, কোনও কিছু বাকি রাখেননি। অর্থসাহায্য থেকে মানসিক জোর, নিরলসভাবে পাশে থেকেছেন কুলদীপের বাবা।

এলাহাবাদে থেকেই UPSC পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন কুলদীপ। তাঁর কাছে মোবাইল ফোন ছিল না। রাস্তার ধারের পিসিও কল সেন্টার থেকে ফোন করে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন কুলদীপ দ্বিবেদী। ২০১৫ সালে কুলদীপ প্রথমবার UPSC পরীক্ষায় বসেন। আর সেই পরীক্ষাতেই ২৪২ র‍্যাঙ্ক অর্জন করেন কুলদীপ। ২০১৬ সালে নাগপুরে শুরু হয় তাঁর ট্রেনিং। কোনও UPSC কোচিং ইনস্টিটিউটে ভর্তি হননি কুলদীপ দ্বিবেদী। পড়াশোনার জন্য সিনিয়র পরীক্ষার্থীদের থেকে বই ধার করে পড়তেন তিনি, বই ধার করতেন বন্ধুদের থেকেও। সব বই নিজে কেনার সামর্থ্য ছিল না। আর এভাবেই স্বপ্ন সফল হয় কুলদীপের। তাঁর জীবনের এই লড়াই বুঝিয়ে দিয়েছে লক্ষ্য যদি স্থির থাকে, কোনও বাধাই সামনে বড় হয়ে দেখা দেয় না।    

আরও পড়ুন: UPSC 2024 Notification: UPSC ২০২৪ পরীক্ষার আবেদন শুরু, কবে শেষ, কীভাবে করবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best Diploma Courses: দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার
দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার
Third Language Mandatory in CBSE: নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
Success Story: ১৮ বছরে মার্চেন্ট নেভিতে তরুণী ! এক মাসের কঠোর অধ্যাবসায়, কীভাবে এল সাফল্য ?
১৮ বছরে মার্চেন্ট নেভিতে তরুণী ! এক মাসের কঠোর অধ্যাবসায়, কীভাবে এল সাফল্য ?
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget