এক্সপ্লোর

JEE Main, NEET Exam Dates: জেইই (মেইন) পরীক্ষা ১ থেকে ৬ সেপ্টেম্বরই, নিট ১৩ সেপ্টেম্বর, জানিয়ে দিল এনটিএ

JEE Main, NEET Exam Dates Confirmed: দুটি পরীক্ষা করোনাভাইরাস সংক্রমণের আবহে না করার দাবিতে শোরগোল, প্রতিবাদ হয়েছে। এমনকী পরীক্ষাগুলি যাতে দীপাবলীর পরই হয়, সেজন্য আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্য়ম স্বামী।

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই (মেইন) পরীক্ষা হতে চলেছে ১ থেকে ৬ সেপ্টেম্বরই। ১৩ সেপ্টেম্বর হচ্ছে নিট (ইউজি) পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ একথা জানিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ন্য়াশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ( এনইইটি) ও জেইই পরীক্ষা পূর্বঘোষিত সূচি মেনে সেপ্টেম্বরেই হবে। দিন পিছনোর কোনও প্রশ্নই নেই। দুটি পরীক্ষা করোনাভাইরাস সংক্রমণের আবহে না করার দাবিতে শোরগোল, প্রতিবাদ হয়েছে। এমনকী পরীক্ষাগুলি যাতে দীপাবলীর পরই হয়, সেজন্য আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্য়ম স্বামী। কিন্তু পরীক্ষা পিছনোর সম্ভাবনা বাতিল করে এনটিএ বিবৃতিতে বলেছে, এই প্রেক্ষাপটে প্রথমবার জানানো হচ্ছে, কোভিড-১৯ অতিমারীর জেরে জেইই (মেইন) পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের শহর বদলের জন্য় ৫ বার সুযোগ দেওয়া হয়েছে। মোট ৬৬১৯১১ জন প্রার্থী এই সুযোগ পেয়েছেন, তাঁদের সর্বশেষ (সংশোধিত) অপশনের ভিত্তিতে কেন্দ্র বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে। এনটিএ জেইই (মেইন) পরীক্ষার অ্যাডমিট কার্ডও প্রকাশ করেছে। সেই পরীক্ষা হওয়ার কথা ১ থেকে ৬ সেপ্টেম্বর। ৬৪৯২২৩ জন পরীক্ষার্থী তা ডাউনলোড করেছেন। পরীক্ষা পিছনোর আবেদনে সুপ্রিম কোর্টেও পিটিশন জমা পড়েছিল। কিন্তু তা নাকচ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কোভিড-১৯ অতিমারীর মধ্যেই জীবন থেমে থাকবে না, এগিয়ে যেতে হবে। এনটিএ-ও সুপ্রিম কোর্টের ১৭ আগস্টের রায়ের উল্লেখ করে জেইই , নিট পরীক্ষা বাতিল বা পিছনোর আবেদন খারিজ হওয়ার বিষয়টি জানিয়েছে। রাজ্যগুলিকেও তারা আবেদন করেছে, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো, যাবতীয় বন্দোবস্ত করতে তারা যেন ব্যবস্থা নেয়। আইনশৃঙ্খলা, বিদ্যুত সরবরাহ, পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে লোকজনের জমায়েত নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে বলেছে। পরীক্ষার্থীদেরও শুভেচ্ছা জানিয়েছে এনটিএ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget