এক্সপ্লোর

JEE Main Result 2024: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আজই হতে পারে ফলপ্রকাশ, কোথায়, কীভাবে দেখা যাবে ?

JEE Main 2024 Result Out: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজই প্রকাশিত হতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশ করা হবে।

JEE Main 2024 Result Out: মঙ্গলবারই প্রকাশিত হতে পারে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার সেশন ২-র ফলাফল। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আজ রাতেই ফল প্রকাশ করতে পারে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সোমবার এই পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ফাইনাল অ্যানসার কি-তে চারটি প্রশ্নকে বাদ দেওয়া হয়। এর পর শুধু রেজাল্ট অর্থাৎ ফলপ্রকাশের অপেক্ষা। ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য কাট অফ-ও প্রকাশ করবে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি।

চলতি বছরে দুইবার

চলতি বছরে দুইবার আয়োজিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। প্রথমটি জানুয়ারি ও পরেরটি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। কোনও পরীক্ষার্থী দুইবার এই পরীক্ষায় বসতে পারেন। সেক্ষেত্রে চূড়ান্ত মেধাতালিকা ঘোষণা করার সময় দুটো পরীক্ষার মধ্যে যেটি বেশি ভাল হয়েছে, সেটিকে গণ্য করা হবে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল দেখার প্রক্রিয়া

  • নিজের ফলাফল দেখার জন্য জয়েন্ট এন্ট্রান্সের নির্দিষ্ট সাইটে যেতে হবে পরীক্ষার্থীকে।
  • সেখানে গিয়ে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন দিতে হবে। 
  • তাহলেই দেখা যাবে রেজাল্ট। 

গত বছরেও এই সময়

গত বছর এপ্রিল মাসের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর পর ফল প্রকাশ করতে একমাসও সময় নেয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২৯ এপ্রিল ফল প্রকাশ করা হয়েছিল পরীক্ষার। চলতি বছরেও বেশ তৎপরতার সঙ্গেই সেই কাজ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 

কীভাবে নম্বর দেওয়া হবে ?

  • প্রতিটি প্রশ্নের জন্য চার মার্কস করে দেওয়া হবে। 
  • কোনও প্রশ্নের একাধিক বিকল্প ঠিক হলে, যে পরীক্ষার্থী অন্তত একটি সঠিক বিকল্প বেছে নিয়েছে, তাকে পুরো নম্বর দেওয়া হবে।
  • যারা প্রশ্নটি এড়িয়ে গিয়েছে বা ভুল উত্তর দিয়েছে, তাদের সেই নম্বর দেওয়া হবে না।
  • কোনও প্রশ্ন ভুল থাকলে বা সবকটি বিকল্প ভুল থাকলে বা প্রশ্নগুলিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ‘ড্রপ’ করা হলে প্রশ্নটির জন্য সবাই চার নম্বর করে পাবে। 

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - UPSC Preparation at Bengal: UPSC-র প্রস্তুতি আর বাইরে নয়, রাজ্যেই সুযোগ করে দিচ্ছে সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget