এক্সপ্লোর

দেশের সেরা রাজ্যের সাত বিশ্ববিদ্যালয়, আগে কলকাতা পরে যাদবপুর, প্রথম দশে জেএনইউ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৯ নম্বরে।

কলকাতা: মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করল, তার প্রথম দশেই জায়গা করে নিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। দেশের সেরাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও জায়গা করে নিয়েছে সাত বিশ্ববিদ্যালয়।

উল্লেখযোগ্য ভাবে তালিকায় উন্নতি হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়ারও। গত বছর ১৫ ডিসেম্বর থেকে সংবাদ শিরোনামে রয়েছে জামিয়া। তার অন্যতম কারণ হল মোদি সরকারের বিরুদ্ধে জামিয়ার ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলন। নাগরিকত্ব সংশোধনী আইন, নাগরিকপঞ্জির মতো ইস্যুতে কেন্দ্র সরকারের চোখে চোখ রেখে আন্দোলন চালিয়ে গেছে জামিয়া। যার খেসারতও দিতে হয়েছে তাদের। ‘দেশদ্রোহী’ তকমার সঙ্গেই জামিয়ার আন্দোলনকারীদের ওপর নেমে এসেছে রাষ্ট্রের অমানবিক অত্যাচার। পুলিশ দিয়ে জামিয়ার আন্দোলনকারীদের মারধর করারও অভিযোগও ওঠে।

অন্যদিকে জেএনইউ-ও একইরকমভাবে পড়ে যায় রাজরোষে। ফি বৃদ্ধির প্রতিবাদে কার্যত বিদ্রোহ করে বসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রছাত্রীরা। প্রতিবাদে মুখোর হন ঐশী ঘোষরা। বিতর্ক আরও বাড়ে যখন আরএসএস-এর শাখা সংগঠন অখিল ভারতীয় পরিষদের পড়ুয়ারা জেএনইউয়ের হস্টেলে হামলা চালায়। শ্লীলতাহানি থেকে শুরু করে মারধর, আক্রোশ থেকে রেহাই পাননি অধ্যাপিকারাও। হামলায় গুরুতর জখম হন জেএনইউএর নির্বাচিত ছাত্রপ্রতিনিধি তথা বামনেত্রী ঐশী। ওই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ায় বলিউড। স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ সহ ঐশীর পাশে দেখা যায় দীপিকা পাড়ুকোনকেও। সমালোচকদের অনেকেই মনে করেন রাজধানীর এই দুই বিশ্ববিদ্যালয়ই ‘বিজেপির বিষনজরে’। তবে এবার বিজেপি সরকার প্রকাশিত তালিকাতেই সেরার শিরোপা আদায় করে নিল জেএনইউ এবং জামিয়া।

একই ছবি বঙ্গেও। ‘সরকার বিরোধী’ আন্দোলনে সামিল হওয়া যাদবপুর ও কলকাতাও জায়গা করে নিয়েছে দেশের সেরাদের তালিকায়।

উল্লেখ্য, এপ্রিলেই এই তালিকা প্রকাশ করার কথা ছিল এনআইআরএফ-এর। তবে করোনা মহামারীর কারণে তালিক প্রকাশ পিছিয়ে যায়। বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করা হয়, তার এগারো নম্বরেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালায়। তারপরই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রকাশিত একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি মাদ্রাজ। তারপরই রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স (বেঙ্গালুরু)। প্রথম পাঁচেই রয়েছে খড়গপুরের আইআইটি-ও। পশ্চিমবঙ্গ থেকে জায়গা করে নেওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৯ নম্বরে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget