এক্সপ্লোর

Job News: ইঞ্জিনিয়ারিং পড়েছেন? ট্রেনি ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ দিচ্ছে এই সংস্থা, শূন্যপদ কত?

Jobs And Recruitment: BEL- এর অফিশিয়াল ওয়েবসাইট bel-india.in - এর সাহায্যে আবেদন করা যাবে। আবেদন জানানোর শেষ তারিখ ৭ অক্টোবর। 

Job News:: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে চাকরির সুযোগ। আবেদন করা যাবে ট্রেনি ইঞ্জিনিয়ারের পদের জন্য। আগ্রহী এবং যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। BEL- এর অফিশিয়াল ওয়েবসাইট bel-india.in - এর সাহায্যে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৬১০টি। আবেদন জানানোর শেষ তারিখ ৭ অক্টোবর। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত 

  • TEBG - ৪৮৮টি শূন্যপদ 
  • TEEM - ১২২টি শূন্যপদ 

কারা আবেদন করতে পারবেন, দেখে নিন একনজরে 

যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের B.E./B.Tech/B.Sc. ডিগ্রি থাকতে হবে (৪ বছরের কোর্স), ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, কলেজ থেকে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। জেনারেল এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ক্ষেত্রে বয়স ২৮ বছরের বেশি হওয়া চলবে না। অনলাইনে আবেদন করার পর যেসব আবেদনকারী 'কোয়ালিফায়িং ক্রাইটেরিয়া' পূরণ করতে পারবেন তাঁদের নাম লিখিত পরীক্ষার জন্য শর্টলিস্ট করা হবে। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

অসংরক্ষিত শ্রেণি, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি আবেদনকারীদের জন্য ১৭৭ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে BEL - এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ 

ইন্ডিয়ান ব্যাঙ্কে হতে চলেছে নিয়োগ। চাকরির সুযোগ রয়েছে স্পেশ্যালিস্ট অফিসার পদে। অনলাইনে আবেদন করা যাবে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। শূন্যপদের সংখ্যা ১৭১টি। ২৩ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর তা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। indianbank.bank.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনকারীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন এই চাকরির জন্য, তার খুঁটিনাটি বিবরণ দেওয়া রয়েছে। 

ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ 

ব্যাঙ্ক অফ বরোদা  ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে। অনলাইনে আবেদন করা যাবে। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। ১৯ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর তা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। মোট শূন্যপদ রয়েছে ৫৮টি। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget