এক্সপ্লোর

SSC CGL 2024: সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়াল স্টাফ সিলেকশন কমিশন, কত নিয়োগ হবে এবার?

Jobs And Recruitments: এর আগে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি- তে ১৭,৭২৭ শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। এই নিয়োগ সম্পন্ন হত সিজিএল পরীক্ষার মাধ্যমে।

Job News: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়িয়েছে। কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (সিজিএল ২০২৪) - এই পরীক্ষার মাধ্যমে ১৮,১৭৪টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে নতুন করে জানা গিয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি- তে ১৭,৭২৭ শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। এই নিয়োগ সম্পন্ন হত সিজিএল পরীক্ষার মাধ্যমে। এবার শূন্যপদ বেড়েছে। কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে তা দেখা যাবে ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। 

স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই সিজিএল ২০২৪ পরীক্ষার জন্য অপশন-কাম-প্রেফারেন্স ফর্ম রিলিজ করেছে। এসএসসি সিজিএল টায়ার ১- এর রেজাল্ট বেরিয়েছে ৫ডিসেম্বর, ২০২৪- এ। এখান থেকে শর্টলিস্ট করা ক্যান্ডিডেটরা টায়ার ২- এর পরীক্ষায় বসতে পেরেছেন। এই পরীক্ষা হয়েছে ১৮, ২০ এবং ৩১ জানুয়ারি,২০২৫ সালে। যাঁরা টায়ার ২- এর পরীক্ষায় বসেছেন তাঁদের ফাইনাল রেজাল্ট বেরনোর আগে পরীক্ষার্থীদের এই অপশন-কাম-প্রেফারেন্স ফর্ম জমা দিতে হবে পোস্ট এবং ডিপার্টমেন্ট অনুসারে। মানে প্রার্থীরা কোন পোস্ট এবং ডিপার্টমেন্টের যুক্ত হতে চান সেটার অপশন-কাম-প্রেফারেন্স ফর্ম জমা দিতে হবে। ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে উইন্ডো। এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে এই উইন্ডোতে যেতে পারবেন প্রার্থীরা। 

স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা শেষ যে Option-cum-Preference(s) সাবমিট করবেন, অর্থাৎ জমা দেবেন সেটাকেই ফাইনাল বা চূড়ান্ত ধরা হবে। Option-cum-Preference(s) ফর্মে নিজেদের প্রেফারেন্স নির্দিষ্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে জমা দিতে হবে ফর্ম। যে নির্দিষ্ট সময় এসএসসি কর্তৃপক্ষ ধার্য করেছে তার মধ্যেই রিভাইজ করতে হবে Option-cum-Preference(s) ফর্ম। সেই সময়ের মধ্যে না করলে, আর করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রার্থীরা Option-cum-Preference(s) ফর্ম জমা না দেন, তাহলে তাঁর নাম ফাইনাল মেরিট লিস্টে থাকবে না। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা যেন তাঁদের প্রেফারেন্স নিজেদের সুবিধা অনুসারে ঠিক করে নেন। নিজেদের শারীরিক অসুবিধা যাতে চাকরির ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য ভেবেচিন্তে প্রেফারেন্স সাবমিট করতে হবে। 

স্টাফ সিলেকশন কমিশন চাকরি প্রার্থীদের উদ্দেশে জানিয়েছে, এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সাম নোটিফিকেশন দেখতে হবে। প্রেফারেন্স ফর্ম জমা দেওয়ার আগে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি দেখে নেওয়ার কথা বলা হয়েছে প্রার্থীদের। যেসব প্রার্থীরা এই Option-cum-Preference(s) ফর্ম জমা দেবেন না, ফাইনাল রেজাল্টের জন্য তাঁদের নাম ধার্য করা হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Railway Jobs: রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
Success Story: আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget