এক্সপ্লোর

Job News: সহকারী অধ্যাপক নিয়োগ করছে ইউপিএসসি, স্নাতক হলেই আবেদনের সুযোগ- কীভাবে আবেদন ?

UPSC Recruitment:

UPSC Job: সহকারী অধ্যাপক নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Jobs)। স্পেশালিস্ট গ্রেড থ্রি পদে হবে এই নিয়োগ। স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে এই পদে নিয়োগ হবে মেডিসিন বিভাগের জন্য। অর্থাৎ চিকিৎসাশাস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন। তবে এই চাকরি স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। নির্বাচিত প্রার্থীরা পাবেন আকর্ষণীয় বেতন। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কী যোগ্যতা লাগবে প্রার্থীদের আর কীভাবেই বা আবেদন করবেন।

শূন্যপদ

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC Jobs) পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্পেশালিস্ট গ্রেড থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে লোক নেওয়া হবে। এক্ষেত্রে শূন্যপদ রয়েছে ৮টি। মূলত নেফ্রোলজি বিষয়ের জন্যেই অধ্যাপক নিয়োগ করবে ইউপিএসসি।

বয়সসীমা

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়েছে যে, এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স যেন কোনওভাবেই ৪০ বছরের বেশি না হয়।

কী শিক্ষাগত যোগ্যতা লাগবে

স্পেশালিস্ট গ্রেড থ্রি সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকা দরকার-

প্রথমত, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ অনুসারে আগ্রহী প্রার্থীর অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকা দরকার। মূলত ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল কিংবা থার্ড শিডিউলের পার্ট টু অনুসারে এই ডিগ্রি পেয়ে থাকতে হবে প্রার্থীকে।

দ্বিতীয়ত, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশালিটি বা সুপার স্পেশালিটি ক্ষেত্রে নেফ্রোলজি বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন বা ডিপ্লোমেট অফ মেডিসিন ডিগ্রি থাকতে হবে।

তৃতীয়ত,  সিনিয়র রেসিডেন্ট, টিউটর কিংবা লেকচারার বা সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

কাজের মেয়াদ

এই পদে নিয়োগ কোনও স্থায়ী চাকরি নয়, এক্ষেত্রে নির্বাচিত প্রার্থী প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিযুক্ত হবেন সংস্থার সঙ্গে।

বেতন কী হবে

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ হলে নির্বাচিত প্রার্থীর বেতন হবে লেভেল ১১ অনুযায়ী মাসিক ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা।

কীভাবে আবেদন করবেন

অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এই পদের জন্য। নির্দিষ্ট দিনের মধ্যেই আবেদন জমা করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: UGC NET 2024: পরীক্ষার্থীদের অনুরোধের জের, বদলে গেল UGC NET-এর তারিখ

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget