এক্সপ্লোর

Bank Job News: এই ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুযোগ, রেজিস্ট্রেশন শুরু হয়েছে ইতিমশ্যেই, শূন্যপদ কত?

Jobs And Recruitments : পঞ্জাব এবং সিন্দ ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ হতে চলেছে,।

Bank Job News: পঞ্জাব এবং সিন্দ ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুযোগ। স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। পঞ্জাব এবং সিন্দ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট punjabandsind.bank.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর। মোট ১৯০টি শূন্যপদ রয়েছে। 

কোথায় কত শূন্যপদ দেখে নিন বিস্তারিত 

  • ক্রেডিট অফিসার - ১৩০টি শূন্যপদ 
  • এগ্রিকালচারাল ম্যানেজার - ৬০টি শূন্যপদ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন

ক্রেডিট ম্যানেজার - এই পদের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিহশয়ে স্নাতক হলেই চলবে। তবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সমস্ত বছরের রেজাল্টে কিংবা সেমেস্টারে এগ্রিগেটে ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেলেই চলবে। অথবা আবেদনকারী কোনও প্রফেশনাল কোর্স করে থাকতে পারেন। যেমন CA/CMA/CFA/MBA(Finance) - এগুলি। 

এগ্রিকালচারাল ম্যানেজার - ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ স্নাতক ডিগ্রি থাকতে হবে Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agriculture Engineering/ Pisciculture - এর মধ্যে যেকোনও একটি বিষয়ে। ভারত সরকার স্বীকৃত এবং অনুমোদিত একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেতে হবে। অথবা এর সমতুল্য কোনও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। সমস্ত সেমেস্টার বা বছরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে এগ্রিগেটে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেলেই চলবে। 

আবেদনকারীদের বয়স কত হওয়া ঠিক, জেনে নিন 

আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ০২.০৯.১৯৯০- এর আগে এবং ০১.০৯.২০০২- এর পরে আবেদনকারীর জন্ম হওয়া চলবে না। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশিন ফ্রি ধার্য হয়েছে। এর সঙ্গে অ্যাপ্লিকেবল ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জও দিতে হবে। অন্যদিকে জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন, ওবিসিদের দিতে হবে ৮৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি, তার সঙ্গে ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ। কেবলমাত্র অনলাইনেই টাকা জমা দেওয়া যাবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget