এক্সপ্লোর

Kolkata Police Recruitment: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে কলকাতা পুলিশ, আবেদন করবেন ?

Recruitment News: কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মী নিয়োগ হবে। ২২৫টি শূন্যপদে হবে এই নিয়োগ। এজন্য প্রাথমিকভাবে প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

Job News: কলকাতা পুলিশে কর্মী নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে। তবে স্থায়ী পদে নয়, এটি মূলত অস্থায়ী চুক্তিভিত্তিক কাজ। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হলেই এই পদের (Kolkata Police Recruitment) জন্য আবেদন করতে পারবেন আপনি। হাতে আর বেশি সময় নেই। আগামী ২ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আবেদনের প্রক্রিয়া। তাই দেখে নিন কত বেতন, কীভাবে আবেদন করবেন ইত্যাদি সমস্ত তথ্য।

শূন্যপদ

কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মী নিয়োগ হবে। ২২৫টি শূন্যপদে হবে এই নিয়োগ। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ১০০টি আসন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য রয়েছে ৫০টি ও ১৪টি আসন। অন্যদিকে ওবিসি এ ও ওবিসি বি সম্প্রদায়ের প্রার্থীদের জন্য যথাক্রমে ২২টি ও ১৬টি আসন রয়েছে এই পদে।

বয়সসীমা

ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কলকাতা পুলিশে (Kolkata Police Recruitment) চাকরির জন্য প্রার্থীকে ০১. ০৪. ১৯৮৪-তে বা তাঁর পরে জন্মাতে হবে হবে এবং প্রার্থীর জন্ম যেন কখনই ০১. ০৪. ২০০৬-এর পরে না হয়। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে কিছু বিশেষ ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে

প্রাথমিকভাবে প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

বাংলায় লিখতে ও পড়তে পারার দক্ষতা থাকা চাই প্রার্থীর এবং তদনুসারে টাইপিংয়ের দক্ষতাও থাকতে হবে।

কম্পিউটার কিবোর্ডে ইংরেজির জন্য মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা আবশ্যিক। বাংলা টাইপিং জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন কত হবে

ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থীকে মাসিক ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

কীভাবে প্রার্থী নির্বাচন হবে

একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদে (Kolkata Police Recruitment) আবেদনকারীদের মধ্যে থেকে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার সময় সমস্ত প্রার্থীকে অনলাইন থেকে ডাউনলোড করা কল লেটারের সঙ্গে নিজেদের একটি আইডেন্টিটি প্রুফ নিয়ে আসতে হবে সঙ্গে করে। এজন্য কোনও যাতায়াতের খরচ দেওয়া হবে প্রার্থীকে।

কীভাবে আবেদন করবেন

কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশন থেকে এই পদে আবেদন করা যাবে। মনে রাখতে হবে, আবেদনের শেষ দিন আগামী ৪ এপ্রিল ২০২৪।

এর আগে ফেব্রুয়ারি মাসেই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুলিশ। ২৯ মার্চ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলেছিল।

আরও পড়ুন: Success Story : মাত্র ২২ বছর বয়সেই সফল IAS, প্রথম প্রয়াসেই কীভাবে UPSC উত্তীর্ণ অনন্যা ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget