এক্সপ্লোর

Madhyamik 2022 : মাধ্যমিকের স্ক্রুটিনিতে নম্বর বদল সাড়ে ১১ হাজার উত্তরপত্রের, মেধাতালিকায় ঢুকে পড়ল আরও ১৮ জন

Madhyamik Number : মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর ৩২ হাজার ৭৪০টি উত্তরপত্র স্ক্রুটিনির জন্য আবাদেন জানানো হয়। এর মধ্যে, প্রায় সাড়ে ১১ হাজার (১১ হাজার ৪৫৬) উত্তরপত্রে নম্বর বেড়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মাধ্যমিকের (Madhjyamik 2022) মূল্যায়ণের ত্রুটি। স্ক্রুটিনিতে নম্বর বদল হল সাড়ে ১১ হাজার উত্তরপত্রের। এর ফলে, প্রথম দশের মেধাতালিকায় ঢুকে পড়ল আরও ১৮ জন।

এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬ দশমিক ছয় শূন্য শতাংশ। প্রথম দশের মেধা তালিকায় ছিলেন ১১৪ জন পরীক্ষার্থী। কিন্তু, স্ক্রুটিনির পর, রেজাল্টে ব্যাপক রদবদল ঘটল। প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও ১৮ জন। ফলে, পুনর্মূল্যায়নের পর দেখা যাচ্ছে, প্রথম দশের মেধাতালিকায় রয়েছে ১৩২ জন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীরাই স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারেন। 

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে কী খবর

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর ৩২ হাজার ৭৪০টি উত্তরপত্র স্ক্রুটিনির জন্য আবাদেন জানানো হয়। এর মধ্যে, প্রায় সাড়ে ১১ হাজার (১১ হাজার ৪৫৬) উত্তরপত্রে নম্বর বেড়েছে। ১০-এর বেশি করে নম্বর বেড়েছে প্রায় ৫০০টি উত্তরপত্রে! 

এই নম্বর বৃদ্ধির ফলে, কোচবিহারের গোপালনগর MSS হাইস্কুলের ছাত্রী, অনন্যা দেব, মেধাতালিকায় সপ্তম থেকে উঠে এসেছে পঞ্চমে। বীরভূমের সৌমাল্য নিয়োগী, অষ্টম থেকে চলে এসেছে সপ্তম স্থানে ও কোচবিহারের মাথাভাঙা গার্লস হাই স্কুলের রিফা তমন্না দশম থেকে নবম স্থানে উঠে এসেছে। 

রিভিউয়ের আবেদন

অন্যদিকে রিভিউয়ের জন্য আবেদন করেছে অকৃতকার্য পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে ৯৩১টি উত্তরপত্রে নম্বর বেড়েছে।

আরও পড়ুন- বন্ধ কারখানা শ্রমিকের মেয়ে ISC তে দেশে তৃতীয়, স্বপ্ন চিকিৎসক হওয়া

২ বছর পর অফলাইনে পরীক্ষা

করোনার জেরে দুই বছর পর ২০২২ সালে মাধ্যমিক অফলাইনে পরীক্ষা হয়। এবছর পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও মাধ্যমিক পরীক্ষা ছিল তাত্‍পর্যপূর্ণ। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮০০ জন। পরীক্ষা দিয়েছে ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। সেখানে ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।

চলতি বছরের মার্চের ৭ তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget