এক্সপ্লোর

IAS Pranjal Patil: ছোটবেলায় হারিয়েছেন দৃষ্টি, ছিল না কোনও কোচিং ক্লাস! IAS হয়ে দেশে রেকর্ড গড়েছেন প্রাঞ্জল

UPSC Exam: প্রাঞ্জলের দৃষ্টিশক্তি না থাকলেও তিনি আইএএস এর জন্য আলাদা করে কোনও কোচিং নেননি। তবে কীভাবে তিনি এই সাফল্য পেলেন?

নয়া দিল্লি: ভারতের (India) সবচেয়ে কঠিন সরকারি পরীক্ষা বলে যেটিকে বিবেচনা করা হয় তা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। যে পরীক্ষায় একবারেই উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন অনেকে। ব্যতিক্রমও থাকে। তবে তা সীমিত সংখ্যকই। এই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে যে কেবল মেধার প্রয়োজন তাই-ই নয়, ধৈর্য-অধ্যবসায়ও জরুরি।                                                                             


সেই কাজেই নজির গড়লেন দেশের প্রথম দৃষ্টিশক্তিহীন প্রার্থী প্রাঞ্জল পাটিল। যিনি সমস্ত শারীরিক প্রতিকূলতাকে অতিক্রম করে ভারতের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী IAS অফিসার হয়েছেন। এই লক্ষ্যপূরণে তাঁর অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প আক্ষরিক অর্থেই সংগ্রামে পূর্ণ। 

কে এই প্রাঞ্জল পাটিল? 

মহারাষ্ট্রের উলহাসনগরের বাসিন্দা প্রাঞ্জল। খুব ছোটবেলাতেই তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি প্রাঞ্জল। প্রথমে তিনি মুম্বইয়ের কমলা মেহতা দাদর স্কুল ফর দ্য ব্লাইন্ডে পড়াশুনো করেন। সেন্ট জেভিয়ার্স কলেজে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি এবং এম.ফিল করার আগে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশন তাঁর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি ২০১৬ এবং ২০১৭ সালে দু'বারই পরীক্ষায় বসেন। তবে সেই সময় তাঁর প্রথম র‌্যাঙ্ক ছিল ৭৪৪, দ্বিতীয়বারে তাঁর র‌্যাঙ্ক হয় ১২৪। 

প্রসঙ্গত, প্রাঞ্জলের দৃষ্টিশক্তি না থাকলেও তিনি আইএএস এর জন্য আলাদা করে কোনও কোচিং নেননি। তবে কীভাবে তিনি এই সাফল্য পেলেন? প্রাঞ্জল বলেছেন, তিনি আইএএস-এ সাফল্য পেতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করেন যে পড়া তিনি দেখতে পাচ্ছেন না, তা তিনি শুনে পড়ে নেন। বুঝে নেন সেভাবেই। 

২০১৭ তে সিভিল সার্ভিসেস পরীক্ষায় ১২৪ তম স্থান অর্জন করার পরে ২০১৮ সালে তিনি কেরালার এর্নাকুলামে সহকারী কালেক্টর নিযুক্ত হন। প্রাঞ্জল পাটিলকে এই মুহূর্তে তিরুঅনন্তপুরমের সাব-কালেক্টর এবং কেরালায় দায়িত্ব দেওয়া হয়েছে। 

তবে লড়াই কিন্তু এখানেই শেষ নয়। প্রাঞ্জলকে প্রথমে রেলে চাকরি দেওয়া হয়। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে তাঁকে ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসে চাকরি প্রত্যাখ্যান করা হয়েছিল। 

 

আরও পড়ুন, রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুললেন প্রাক্তন উপাচার্যরা!

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget