এক্সপ্লোর

NEET 2025: ২০২৫-এ নিট দেবেন ? পরীক্ষা পদ্ধতিতে আসবে বদল ? জানাল NTA

NEET Exam: আরটিআই করেছেন ড. বিবেক পান্ডে। এই আরটিআইতে তিনি নিট ২০২৫-এর পরীক্ষা পদ্ধতিতে কোনো বদল আসবে কিনা তা জানতে চাওয়া হয়েছে।

কলকাতা:  ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা পদ্ধতি আরো ভাল করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি উচ্চ স্তরের কমিটি (NEET 2025) গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট পেশ হবে অক্টোবর মাসের শেষ দিকে। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের নিট-এ কিছু কিছু বদল আসতে পারে। নিট ইউজি ২০২৫-এর পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল আসতে পারে কিনা তা জানতে চেয়ে একটি আরটিআই দায়ের হয়েছিল কয়েকদিন আগে। আর এর উত্তরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

আরটিআই করেছেন ড. বিবেক পান্ডে। এই আরটিআইতে তিনি নিট ২০২৫-এর পরীক্ষা পদ্ধতিতে কোনো বদল আসবে কিনা তা জানতে চাওয়া হয়েছে। ২০২৫ সালে জুলাই ও অগাস্ট মাসের পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। আর এর উত্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু তথ্য জানিয়েছে যা ২০২৫ সালে কার্যকর হবে। এমনকী এই আরটিআইতে নিট ২০২৪ এবং নিট ২০২৫ পরীক্ষার ব্যাপারে যে যে মিটিং হয়েছে তা নিয়েও জানতে চাওয়া হয়েছে।

আগামী বছর কী হবে পরীক্ষায়

এর উত্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম আদালতের নির্দেশ মেনে এই বিষয়ে পর্যালোচনা করছে একটি উচ্চ স্তরীয় কমিটি। এই কমিটির বক্তব্য অনুসারে, আগামী বছর নিট ইউজি পরীক্ষায় কিছু বদল আনা হয়েছে। ফলে কী কী বদল হতে চলেছে তা নিয়ে পরীক্ষার্থীদের একটি চিন্তার বিষয় থেকেই যায়। পরীক্ষার পদ্ধতিতে কোনো বদল এলে তা লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে প্রভাবিত করবে। এমনকী প্রশ্নের ধরনের ছোটখাটো বদল হলেও পরীক্ষার্থীদের উপর প্রভাব পড়বে।

কমিটি রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে গাইডলাইন

এনটিএ সূত্র অনুসারে, যতক্ষণ না পর্যন্ত এই কমিটির গাইডলাইন মেনে কোনো রিপোর্ট প্রকাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে কোন পরীক্ষা হবে কম্পিউটার বেসড মোডে এবং কোন পরীক্ষা হবে পেন পেপার মোডে। দেশে মেডিকেল স্তরে পড়াশোনা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হল নিট ইউজি। ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এনটিএর। দেশের মেডিকেল কলেজের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ণয় করে দেয় এই পরীক্ষা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Job News: ইউনিয়ন ব্যাঙ্কে 'লোকাল অফিসার' পদে নিয়োগ, বাংলার জন্য শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget