এক্সপ্লোর

NEET PG 2025: ১ মাসের বেশি পিছোল নিট পিজি, সুপ্রিম নির্দেশে এই দিনে হবে পরীক্ষা

NEET PG 2025 Exam Date: এই বছর ১৫ জুন দেশে আয়োজিত হওয়ার কথা ছিল নিট পিজি। তবে ২ জুন এনবিই-র তরফে বিজ্ঞপ্তি জারি করে এই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল।

NEET PG 2025: গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে নিট পিজি ২০২৫ আয়োজন করার জন্য ৩ অগাস্টের সময়ে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রস্তাবিত তারিখের জন্য বোর্ড অফ এক্সামিনেশনস কর্তৃক উদ্ধৃত কারণগুলিকে (NEET PG 2025) সত্য বলে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে ৩০ মে সুপ্রিম কোর্ট দুই শিফটে পরীক্ষা নেওয়ার নির্দেশ বাতিল করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস সেই সিদ্ধান্ত অনুসারে পরীক্ষা নেওয়ার জন্য বর্ধিত সময় চেয়েছিল যা আদালত এখন অনুমোদন করেছে।

৩০ মে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনকে আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ দুই শিফটে নিট পিজি ২০২৫ পরিচালনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক আবেদনের শুনানির সময় এই নতুন পরীক্ষার (NEET PG 2025) দিনের ঘোষণা দেন। মেডিকেলের স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা প্রায় এক মাসেরও বেশি পিছোল এবার। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে এনবিইকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ৩ অগাস্ট তারিখে নিট পিজি আয়োজন করতে হবে।

এই বছর ১৫ জুন দেশে আয়োজিত হওয়ার কথা ছিল নিট পিজি। তবে ২ জুন এনবিই-র তরফে বিজ্ঞপ্তি জারি করে এই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট আগে একটি নির্দেশিকায় জানিয়েছিল যে একটি শিফটে স্বচ্ছভাবে পরীক্ষা (NEET PG 2025) নিতে হবে আর এই নির্দেশিকার জেরেই স্থগিত হয়েছিল নিট পিজি ২০২৫। কারণ এর আগে এনবিই-র তরফে দুটি শিফটে পরীক্ষার আয়োজন করা হয়েছিল।  

সুপ্রিম কোর্ট তাঁর নির্দেশে জানিয়েছে যে দুটি শিফটে পরীক্ষা হলে সেখানে বহুল অনিয়মের অবকাশ থেকে যায়। দুটি শিফটের প্রশ্নপত্র সমান কঠিন হওয়া অসম্ভব। গত বছর বিশেষ কিছু কারণে দুটি শিফটেই আয়োজন করতে হয়েছিল এই নিট পিজি ২০২৫। তবে এই বছর পরীক্ষক কমিটির তরফে এক শিফটে পরীক্ষা নেওয়ার চেষ্টা চালাতে হবে।

গত বছর ২৩ অগাস্ট তারিখে এনবিইএমএসের পক্ষ থেকে নিট পিজির ফলাফল প্রকাশ করা হয়েছিল। এর কিছুদিন পরেই বেশ কিছু শিক্ষার্থী পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলে। একাধিক শিফটের পরীক্ষায় নর্মালাইজেশনের কারণে নম্বরে বৈসাদৃশ্য দেখা দিয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকী নিট পিজির প্রশ্নপত্র ফাঁস নিয়েও ব্যাপক আলোড়ন ওঠে সেই সময়।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

SSC JE Recruitment : ১৭৪৮ জন জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগ করবে SSC, প্রকাশিত হল বিজ্ঞপ্তি, কী যোগ্যতা লাগবে ?
১৭৪৮ জন জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগ করবে SSC, প্রকাশিত হল বিজ্ঞপ্তি, কী যোগ্যতা লাগবে ?
Success Story: বয়স মাত্র ১২! ১০০-র বেশি ডাইভ, সমুদ্র থেকে তুলেছে ৭০০০ কেজি প্লাস্টিক—‘Ocean's Little Girl’-এর অবাক করা কাহিনি
বয়স মাত্র ১২! ১০০-র বেশি ডাইভ, সমুদ্র থেকে তুলেছে ৭০০০ কেজি প্লাস্টিক—‘Ocean's Little Girl’-এর অবাক করা কাহিনি
Railways Recruitment : ৪,৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাস ছাড়াও এঁরা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে ?
৪,৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাস ছাড়াও এঁরা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে ?
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে

ভিডিও

North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore
Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
Kalighat TMC:অভিষেকের পরে থানায় হাজিরা দিলেন ডেরেক, সুমিত।প্রায়৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।আজ বৈশ্বানরকে তলব
Birbhum News : কোপাই নদীর জল ঢুকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর | Weather Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget