এক্সপ্লোর

NEET Success Story: দিনমজুরের মেয়ে, শত কষ্টেও 'নিট'-এ সফল চারুল

Charul Honariya: বাবা দিনমজুর, ঘরে প্রবল অভাব। কোনও রকমে দিন চলে। তবু স্বপ্নের পথে ছুটতে চেয়েছিলেন চারুল। মনের গোপনে বুনেছিলেন ডাক্তার হওয়ার স্বপ্ন। নিট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন চারুল হোনারিয়া।

Success Story: চারুল হোনারিয়া। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার এক অখ্যাত গ্রামের অতি দরিদ্র ঘরের মেয়ে। কেউ চিনত না তাঁকে। চেনার কথাও নয়। দিনরাত হাড়ভাঙা খাটুনির জীবন ছিল তাঁর পরিবারে। বাবা দিনমজুর, কতই বা আয় হয় ! তবু স্বপ্ন কি মানে আর্থিক বাধা ? স্বপ্নের পথে ছুটতে চেয়েছিলেন চারুল। দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই মনের গোপনে বুনেছিলেন ডাক্তার হওয়ার স্বপ্ন। সেভাবেই শুরু। শত ঝড়, শত বাধা পেরিয়ে আজ স্বপ্নপূরণ ! দেশের সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চারুল বুঝিয়ে দিয়েছেন, জীবনে যাই ঘটে যাক না কেন লক্ষ্যে অবিচল থাকতেই হবে।

চারুলের ছেলেবেলা

উত্তরপ্রদেশের বিজনৌর জেলার কর্তারপুর গ্রামে বড় হয়েছেন চারুল। চারুল হোনারিয়া। তাঁর বাবা ছিলেন একজন দিনমজুর। বলা ভালো ভাগচাষি। অন্য এক প্রতিপত্তিশালী ব্যক্তির জমিতে দিনরাত খেটে চাষাবাদ করতেন তাঁর বাবা। আর তার সঙ্গে আরেকটু বেশি টাকা উপার্জনের জন্য কারখানায় কাজও করতেন। সাতজনের একটি পরিবার এভাবে চালানো খুব একটা সহজ ছিল না কখনোই। পুরো পরিবারে মাসে আয় হত মাত্র ৮ হাজার টাকা। আর এই অভাবের মধ্যেই বড় হয়ে উঠেছেন চারুল। বড় হয়ে উঠেছেন স্বপ্ন নিয়ে। ডাক্তার হওয়ার স্বপ্ন।

স্বপ্নের পথে এক-দু'ধাপ

ইংরেজিতে দুর্বল ছিলেন চারুল। ষষ্ঠ শ্রেণি থেকেই সেই ইংরেজির উপর জোর দেওয়া শুরু করেন তিনি। চলে আলাদাভাবে প্রশিক্ষণ। দশম শ্রেণিতে পড়াকালীনই ভারতের মেডিক্যাল এন্ট্রাস টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন চারুল। প্রাইভেট কোচিংয়ের জন্য পরিবারের সামর্থ্য ছিল না। তাই একটি বৃত্তির জন্য আবেদন করেন চারুল, সেই বৃত্তি পেয়েও যান আর তা দিয়েই শুরু হয় নিট পরীক্ষার প্রস্তুতি।

নিট-এ উত্তীর্ণ চারুল

টানা দুই বছর নিরলস পরিশ্রমের পর দ্বাদশ শ্রেণিতে ৯৩ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন চারুল হোনারিয়া। জেলার মধ্যে অন্যতম সেরা শিক্ষার্থীর মর্যাদা পান তিনি। তবে লক্ষ্য এখানেই থেমে যায়নি তাঁর। দিল্লির AIIMS-এ ভর্তি হয়ে ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল চারুলের। প্রবল ইচ্ছে। আর এভাবেই প্রস্তুতি নিয়ে ২০১৯ সালের নিট পরীক্ষায় বসে প্রথম প্রচেষ্টাতেই উত্তীর্ণ হন তিনি। তবে প্রথমবারের স্কোরে খুশি ছিলেন না চারুল। তাই পরের বছর ২০২০ সালে ফের একবার পরীক্ষায় বসেন আর এবারেই ঘটে যায় আশ্চর্য ঘটনা। নিট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে নথিভুক্ত হয় চারুলের নাম। সর্বভারতীয় স্তরে ৬৩১ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি।

আরও পড়ুন: IAS Success Story: ছোটবেলাতেই হারান শোনার ক্ষমতা ! ৪ মাসের প্রস্তুতিতে সাফল্য; নজরকাড়া যাত্রাপথ সৌম্যার

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget