এক্সপ্লোর

NEET UG 2024: টিউশন বা কোচিং না করেও মেধা তালিকায় নাম, নিট ২০২৪-এ নজির গড়লেন কতজন ?

NEET UG Results: দেশের ২৫টি রাজ্যের ২৭৬টি শহরে বিস্তৃত মোট ১৪০৪ পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থীরা ৭০০ বা তাঁর বেশি নম্বর পেয়েছে। এই মেধাতালিকায় অন্য নজির স্থাপন করেছেন বহু পরীক্ষার্থী।

NEET Toppers List: গতকাল শনিবার প্রকাশ পেয়েছে নিট ইউজি ২০২৪-এর ফলাফল। সুপ্রিম নির্দেশ মেনেই এই মেধাতালিকা প্রকাশ করেছে এনটিএ। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে কোন পরীক্ষাকেন্দ্রের কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তা এই মেধাতালিকায় উল্লেখ করতে হবে। সেভাবেই এই মেধাতালিকায় শহর এবং পরীক্ষাকেন্দ্র ধরে মেধাতালিকা (NEET UG 2024 Toppers List) তৈরি করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের ব্যক্তিগত পরিচয় গোপন করে নম্বর প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে চিরাচরিত কোচিং সেন্টারে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে (NEET UG 2024) এই বছর টিউশন কোচিং না নেওয়া ছাত্র-ছাত্রীরাও অনেকাংশে জায়গা করে নিয়েছেন। নজির গড়েছে এই নিট ইউজির মেধাতালিকা। এই তালিকায় দেখা যাচ্ছে দেশের ২৫টি রাজ্যের ২৭৬টি শহরে বিস্তৃত মোট ১৪০৪ পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থীরা ৭০০ বা তাঁর বেশি নম্বর পেয়েছে। নিট ২০২৪-এ মোট ২৩.২৩ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ২৩২১ জন পরীক্ষার্থী ৭২০-র মধ্যে ৭০০ বা তাঁর বেশি নম্বর পেয়েছে  বলে দেখা গিয়েছে এই মেধাতালিকায়।

এই তালিকাতে (NEET UG 2024) আরও দেখা যায় যে সমস্ত ছাত্র-ছাত্রীরা চিরাচরিত কোচিং সেন্টারে পড়াশোনা করেননি, তারাও এই মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। কোটা, সিকার, কোট্টায়ামের মত চিরাচরিত টিউশন হাব বা কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে নিট উত্তীর্ণ হয়েছেন এমন পরীক্ষার্থীরাও ৭০০ বা তাঁর বেশি নম্বর পেয়েছেন। কিন্তু এইসব অঞ্চলের বাইরের বহু ছাত্র-ছাত্রীও এদের মতই মেধাতালিকায় নিজের স্থান করে নিয়েছেন।

দেখা যাচ্ছে লক্ষ্ণৌ থেকে ৩৫ জন, কলকাতা থেকে ২৭ জন, লাতুর জেয়াল্র ২৫ জন, নাগপুরের ২০ জন, ফরিদাবাদের ১৯ জন, নান্দেডের ১৮ জন, ইন্ডোরের ১৭ জন, কটক ও কানপুরের দুই জায়গা থেকেই ১৬ জন করে। কোহলপুর, নয়ডা থেকে ১৪ জন করে, আগ্রা আলিগড়ের ১৩ জন করে ছাত্র-ছাত্রী এই মেধাতালিকায় নাম তুলেছেন যারা কোনও প্রচলিত কোচিং সেন্টারে পড়াশোনা করেননি।

৫ মে দেশের মোট ৫৭১টি শহরে ৪৭৫০টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হয়েছিল। এছাড়া দেশের বাইরেও ১৪টি শহরে আয়োজিত হয়েছিল নিট ২০২৪। ২৪ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিয়েছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: NCERT Books: হরপ্পা হল সরস্বতী সভ্যতা, বাদ গেল বর্ণপ্রথা, পাঠ্যবইয়ে ফের কাটছাঁট করল NCERT

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget