এক্সপ্লোর

NEET UG 2024 Topper Story: NEET পরীক্ষায় ইতিহাস গড়ল ত্রিপুরা, নেপথ্যে চাঁদের বায়োলজি-প্রেম

NEET UG 2024 Topper Chand Mallik: নিট ইউজি পরীক্ষায় এবার ইতিহাস গড়ল ত্রিপুরা। এই প্রথম দেশের শীর্ষ তালিকায় স্থান করে নিল ত্রিপুরার পড়ুয়া চাঁদ।

NEET UG 2024 Topper Chand Mallik: মঙ্গলবার প্রকাশিত হয়েছে ডাক্তারি পরীক্ষা নিট ইউজির ফলাফল। ২০২৪ সালের পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে ৬৭ জন। তার মধ্যেই নাম রয়েছে চাঁদ মল্লিকের। ত্রিপুরার বাসিন্দা চাঁদ মল্লিক। নিট পরীক্ষায় প্রথম হয়ে শুধু পরিবাররের মুখই উজ্জ্বল করেনি চাঁদ। উজ্জ্বল করেছে গোটা রাজ্যের মুখ। কারণ এই প্রথম ত্রিপুরা থেকে নিট পরীক্ষায় কেউ গোটা দেশে প্রথম হল‌। আনন্দের ঢল তাই শুধু চাঁদের পরিবারে নয়, গোটা রাজ্যেই। 

ত্রিপুরার চাঁদ

ত্রিপুরার রামনগর ২-র বাসিন্দা চাঁদ মল্লিক। এর আগে উত্তর পূর্ব ভারতের এই রাজ্য কোন পড়ুয়া নেট পরীক্ষায় শীর্ষ তালিকায় স্থান করে নিতে পারেনি‌। চাঁদ মল্লিকের প্রথম স্থান তাই ইতিহাস গড়ল। প্রসঙ্গত নিট পরীক্ষায় ৭২০-তে ৭২০ নম্বরই পেয়েছে চাঁদ। সম্প্রতি হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন চাঁদ মল্লিক। সেখানে তিনি বলেন, পরীক্ষা বেশ ভাল হয়েছিল তাঁর।  কিন্তু নিট পরীক্ষার শীর্ষ তালিকায় নাম আসবে, এমনটা ভাবতে পারেননি চাঁদ। পাশাপাশি রাজ্যের মধ্যেও প্রথম হয়েছেন তিনি। ফলে এই জোড়া সাফল্যের আনন্দের জোয়ারে রীতিমতো অবাক পড়ুয়া নিজেও। 

কোথায় পড়ার ইচ্ছে চাঁদের ?

প্রসঙ্গত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে পড়ার ইচ্ছে চাঁদ মল্লিকের। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাঁদ বলেন, তাঁর বাবা চন্দন মল্লিক আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার। ছোট থেকেই তাই বাড়িতে চিকিৎসার একটি আবহ ছিলই। অন্যদিকে চাঁদের ভাল লাগার বিষয় ছিল প্রাণীবিদ্যা বা বায়োলজি। 

কোন পথে সাফল্য ?

নিট পরীক্ষার তালিকার শীর্ষে যারা রয়েছে, তাদের অনেকেই কোচিং সেন্টারে পড়াশোনা করেছেন। কিন্তু তেমন কোনও কোচিং সেন্টারের ভরসায় ছিলেন না চাঁদ। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাড়িতে দুজন প্রাইভেট টিউটর আসতেন। তা বাদে একা বাড়িতে বসেই নিটের জন্য পড়াশোনা করতেন চাঁদ। রোজ দিনে অন্তত সাত ঘন্টা পড়তেন ত্রিপুরার এই মেধাবী পড়ুয়া। তাঁর কথায়, সাফল্য পেতে গেলে কোচিংয়ে পড়াশোনার পাশাপাশি নিজে পড়া খুব গুরুত্বপূর্ণ। 

ধৈর্য রাখার পরামর্শ

পড়ুয়াদের ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন চাঁদ। তার কথায়, মক টেস্টে ভাল ফল হলেও অনেকে মেনসে ভাল ফল করতে পারেন না। এর মূল কারণ দুশ্চিন্তা ও পরীক্ষা নিয়ে উদ্বেগ। তাই পড়ুয়াদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন চাঁদ।

আরও পড়ুন - NEET UG 2024 Bengal Toppers: NEET UG-তে দেশের শীর্ষে বাংলার ৩, জেলার পাশাপাশি তালিকায় কলকাতাও

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget