এক্সপ্লোর

NEET UG 2024: দ্বাদশে ফেল, NEET-এ ৭০৫ পেয়ে নজির পড়ুয়ার !

NEET UG Results: এই পড়ুয়ার দ্বাদশের মার্কশিটে দেখা যাচ্ছে তিনি মাত্র ২১ পেয়েছেন পদার্থবিদ্যায়, ৩১ পেয়েছেন রসায়নে, ৩৯ পেয়েছেন জীববিজ্ঞানে এবং ৫৯ পেয়েছেন ইংরেজিতে। অথচ নিটে ৯৯.৯ পার্সেন্টাইল পেয়েছেন।

NEET UG Results: এ এক অনন্য নজির। গতকাল শনিবার ২০ জুলাই প্রকাশ পেয়েছে নিট ইউজি ২০২৪ পরীক্ষার ফলাফল। এবারে সুপ্রিম নির্দেশ মেনে শহর ও পরীক্ষাকেন্দ্র ধরে মেধাতালিকা প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারপর মাঝে গুজরাতের এক পরীক্ষার্থী (NEET UG 2024) ৭২০ নম্বরের মধ্যে পেয়েছেন ৭০৫। অথচ দ্বাদশের বোর্ড পরীক্ষায় (NEET UG Results 2024) উত্তীর্ণ হতেই পারেননি তিনি। দ্বাদশে ফেল করেও কীভাবে এত ভাল নম্বর পেলেন নিটে ? নজির গড়েছেন এই পড়ুয়া।

গতকাল নিট ইউজির পরীক্ষাকেন্দ্র ও শহরভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ পাওয়ার পরে সমাজমাধ্যমে বহু নেটিজেন পাশাপাশি দুটি ফলাফল রেখে পোস্ট করছিলেন। এর মধ্যেই ছিল এই পড়ুয়ার নম্বর যেখানে একদিকে সেই পড়ুয়ার দ্বাদশ শ্রেণির বোর্ডের চূড়ান্ত পরীক্ষার নম্বর আর অন্যদিকে ছিল নিট ইউজি ২০২৪-এর নম্বর। দুটি নম্বরের মধ্যে অবিশ্বাস্য ব্যবধান। তবে সংবাদমাধ্যমের তরফে এই দুটি মার্কশিট একই পরীক্ষার্থীর কিনা তা যাচাই করে দেখা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পড়ুয়া আসলে আমেদাবাদের একজন ছাত্রী যিনি কোচিং ক্লাসের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন। এমনকী তারা এও জানিয়েছে যে আমেদাবাদের সিটি সায়েন্স সেন্টারের নিকটবর্তী একটি স্কুলে সেই ছাত্রী 'ডামি' ছাত্রী হিসেবে নাম নথিভুক্ত করিয়েছিলেন কোচিং করানোর সময়।

এই পড়ুয়ার দ্বাদশের মার্কশিটে দেখা যাচ্ছে তিনি মাত্র ২১ পেয়েছেন পদার্থবিদ্যায়, ৩১ পেয়েছেন রসায়নে, ৩৯ পেয়েছেন জীববিজ্ঞানে এবং ৫৯ পেয়েছেন ইংরেজিতে। স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে, এই পড়ুয়ার বাবা-মা দুজনেই চিকিৎসক, তাঁর এই খারাপ ফলাফলের জন্য তাদের ডেকেও পাঠানো হয়েছিল স্কুলে। দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার দু-মাস পরেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল এই পড়ুয়া এবং তখন থেকেই শুরু করেছিল কোচিং সেন্টারে পড়াশোনা।

এই পড়ুয়ার নিটের ফলাফলে দেখা যাচ্ছে পদার্থবিদ্যায় তিনি ৯৯.৮ পার্সেন্টাইল, রসায়নে ৯৯.১ পার্সেন্টাইল, জীববিজ্ঞানে ৯৯.১ পার্সেন্টাইল পেয়েছেন। এর ফলে তাঁর সামগ্রিক নম্বর এসে দাঁড়ায় ৯৯.৯ পার্সেন্টাইলে। তাঁর নিট পরীক্ষার নম্বর এত বেশি আসার কারণে দেশের সেরা মেডিক্যাল কলেজে তাঁর ভর্তি পাকা হয়ে যাবার কথা কিন্তু তিনি কোনও মেডিকেল কলেজেই সুযোগ পাবেন না। কারণ নিয়ম রয়েছে নিটে ভাল ফলের পাশাপাশি দ্বাদশের বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ সামগ্রিক নম্বর পেতেই হবে। ফলে এক্ষেত্রে এই পড়ুয়া যেহেতু এই দুটি শর্ত পূরণ করতে পারেননি, তাই তিনি মেডিকেলে চাইলেও সুযোগ পাবেন না।

আরও পড়ুন: NEET UG 2024: টিউশন বা কোচিং না করেও মেধা তালিকায় নাম, নিট ২০২৪-এ নজির গড়লেন কতজন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

UPSC Success Story: বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget