এক্সপ্লোর

NEET UG 2025: নিট ইউজির রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষার ধরনে কী কী বদল ? মাথায় রাখতে হবে এই বিষয়গুলি

NEET UG 2025 Registration: এনটিএ এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে আপডেটেড ইনফরমেশন বুলেটিন, পরীক্ষার ধরন এবং সিলেবাস বিস্তারিতভাবে জানিয়েছে। এবারের পরীক্ষায় বেশ কিছু বদল এসেছে, দেখে নিন কী কী বদল এল।

NEET 2025: ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। বিগত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটের রেজিস্ট্রেশন। আগামী ৭ মার্চ (NEET UG 2025) পর্যন্ত চলবে এই আবেদন। আগামী ৪ মে হতে চলেছে এই পরীক্ষা। সারা দেশজুড়েই আয়োজিত হবে এই নিট ইউজি ২০২৫। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আগ্রহী প্রার্থীরা মেডিকেল পড়ার সুযোগ পাবেন। এনটিএ এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে আপডেটেড ইনফরমেশন বুলেটিন, পরীক্ষার ধরন এবং সিলেবাস বিস্তারিতভাবে জানিয়েছে। নিটের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই তথ্যগুলি জানা যাবে। এবারের পরীক্ষায় বেশ কিছু বদল এসেছে, দেখে নিন কী কী বদল এল।

কী কী বদল নিট ইউজি ২০২৫-এ ?

কোনো বিকল্প প্রশ্ন থাকছে না

নিট ইউজি ২০২৫ পরীক্ষায় সেকশন বি-তে কোনো বিকল্প প্রশ্ন আর থাকবে না। অর্থাৎ কোভিডের আগে যে নিয়মে পরীক্ষা হত, সেই নিয়মই আবার ফিরিয়ে আনা হয়েছে। প্রার্থীদের ১৮০টি প্রশ্নেরই উত্তর করতে হবে। পদার্থবিদ্যা ও রসায়নে ৪৫টি করে এবং জীববিদ্যায় থাকবে ৯০টি প্রশ্ন।

নতুন টাই-ব্রেকিং নিয়ম

টাই-ব্রেকিং নিয়মেও বদল এসেছে। অর্থাৎ কোনো দুই বা ততোধিক প্রার্থী যদি একই নম্বর পান পরীক্ষায়, সেক্ষেত্রে মেধাতালিকা কীভাবে তৈরি হবে তার নিয়মে এসেছে বদল। টাই ভাঙার কোনো এবার থেকে কোনোভাবেই প্রার্থীর বয়স এবং অ্যাপ্লিকেশন নম্বর কাজে লাগানো হবে না। নিচের নিয়ম মেনে প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করা হবে –

জীববিদ্যায় প্রাপ্ত বেশি নম্বর

রসায়নে প্রাপ্ত বেশি নম্বর

পদার্থবিদ্যায় প্রাপ্ত বেশি নম্বর

সমস্ত বিষয়ে কম সংখ্যক ভুল উত্তর

জীববিদ্যায় কম সংখ্যক ভুল উত্তর

রসায়নে কম সংখ্যক ভুল উত্তর

পদার্থবিদ্যায় কম সংখ্যক ভুল উত্তর

এরপরেও যদি নম্বর একই থেকে যায় প্রার্থীদের, তাহলে সেই ক্ষেত্রে একটি পৃথক বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

পরীক্ষার বিধি

পরীক্ষাকেন্দ্র নির্বাচন

পরীক্ষার্থীদের স্থায়ী ঠিকানার আশেপাশে তিনটি আলাদা আলাদা শহরের বিকল্প দিতে হবে আবেদনের সময় পরীক্ষাকেন্দ্র হিসেবে।

পরীক্ষার সময় ও প্রবেশের নিয়ম

দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে এই পরীক্ষা। সমস্ত পরীক্ষাকেন্দ্রেই একই নিয়মে হবে এই পরীক্ষা। দুপুর দেড়টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে প্রার্থীদের, এরপরে আর প্রবেশের সুযোগ পাওয়া যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ৩ ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থীদের এসে উপস্থিত হতে হবে।

ছবি আপলোডের নিয়ম

প্রার্থীদের এই পরীক্ষায় আবেদনের সময় সাম্প্রতিক সময়ের একটি ছবি আপলোড করতে হবে, যা ১ জানুয়ারি ২০২৫-এর পরে তোলা হয়েছে। এর সঙ্গে তাদের স্বাক্ষর, আঙুলের ছাপ, সংশ্লিষ্ট শংসাপত্রও যথাযথভাবে আপলোড করতে হবে।

আরও পড়ুন: Asmita Patel: শেয়ার বাজারের 'She Wolf' ! এই ইনফ্লুয়েন্সারকে নিষিদ্ধ ঘোষণা সেবির, বাজেয়াপ্ত ৫৩ কোটি টাকা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget