এক্সপ্লোর

Asmita Patel: শেয়ার বাজারের 'She Wolf' ! এই ইনফ্লুয়েন্সারকে নিষিদ্ধ ঘোষণা সেবির, বাজেয়াপ্ত ৫৩ কোটি টাকা

SEBI Ban: ক্যাপিটাল মার্কেট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ৬ প্রতিষ্ঠানকে। ভারতের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ বোর্ড ওরফে সেবি এই ৬ সংস্থাকে শো-কজ নোটিশ পাঠিয়েছে।

SEBI Ban: বাজার নিয়ন্ত্রক সেবি সম্প্রতি ৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করেছে যার মধ্যে অন্যতম হল অস্মিতা পটেল গ্লোবাল ট্রেডিং স্কুল। ক্যাপিটাল মার্কেট থেকে ফিনফ্লুয়েন্সার অস্মিতা পটেলকে অনৈতিক বিনিয়োগের পরামর্শ দেওয়া এবং বিভিন্ন কোর্সের (Asmita Patel) ফি নেওয়ার দরুণ নিষিদ্ধ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ৫৩ কোটি ৬৭ লক্ষ টাকা। এই পুরো টাকাটাই অবৈধ উপায়ে উপার্জিত বলেই দাবি করছে সেবি। গত বৃহস্পতিবার একটি (SEBI Ban) আভ্যন্তরীণ নির্দেশিকা তথা শোকজ নোটিশ জারি করে মোট ৬টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি।

নিষিদ্ধ হওয়া সংস্থাগুলির মধ্যে রয়েছে অস্মিতা পটেল গ্লোবাল স্কুল অফ ট্রেডিং প্রাইভেট লিমিটেড, অস্মিতা জিতেশ পটেল, জিতেশ জেঠালাল পটেল, কিং ট্রেডার্স, জেমিনি এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড এন্টারপ্রাইজেস সংস্থা। ক্যাপিটাল মার্কেট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ৬ প্রতিষ্ঠানকে। ভারতের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ বোর্ড ওরফে সেবি এই ৬ সংস্থাকে ব্যাখ্যা জানাতে বলেছে যে ঠিক কোন কারণে অতিরিক্ত আরও ১০৪.৬৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে না বা বাজেয়াপ্ত করা উচিত নয়। অস্মিতা পটেল গ্লোবাল স্কুল অফ ট্রেডিং দ্বারা বিভিন্ন কোর্সে নথিভুক্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত এই মামলাটি। সেবির নির্দেশিকায় বলা হয়েছে এই ব্যক্তিদের অতিরিক্ত অতিরঞ্জিত মুনাফার লোভ দেখিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল এবং ন্যূনতম শিক্ষার জন্য মোটা টাকা ফি নেওয়া হয়েছিল তাদের থেকে।

ইউটিউবার এবং ফিনফ্লুয়েন্সার অস্মিতা পটেল নিজেকে স্টক মার্কেটের 'সি উলফ' বলে দাবি করেন, এমনকী অপশন কুইন বলেও দাবি করেন। তিনি দাবি করেন যে তার মেন্টরশিপে ১ লক্ষেরও বেশি ছাত্র, বিনিয়োগকারী সারা বিশ্বে ট্রেডিং শিখেছেন। অভিযোগ অনুসারে তার এই ব্যবসা বা টিউটোরিয়াল থেকেই অস্মিতার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ কোটি টাকা।

সেবি লক্ষ্য করেছে, এই অস্মিতা পটেলের সংস্থা এবং জেঠালাল পটেলের সংস্থা মিলে সাধারণ মানুষ, পড়ুয়া, বিনিয়োগকারীদের মোটা মুনাফার লোভ দেখিয়ে নির্দিষ্ট কিছু স্টকে বিনিয়োগের পরামর্শ দিতেন এবং অন্য একটি বিশেষ সংস্থার থেকে ট্রেডিংয়ের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে বলতেন। এক্ষেত্রে নির্দিষ্ট স্টকের কেনা বেচার পরামর্শ দেওয়া হত, টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হত এই তথ্য। এ থেকে স্পষ্ট যে এই ৬ সংস্থা ব্যক্তিদের বিনিয়োগের পরামর্শ দিত, আর কোর্স ফি-র মোটা টাকা নিজের অ্যাকাউন্টে না নিয়ে কখনও কিং ট্রেডার্স, কখনও জেমিনি এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে পাঠাতে বলা হত। আর এভাবেই ৫৩ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে এই ৬ সংস্থা যা সেবি সম্প্রতি বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন: GIG Workers Pension: ডেলিভারি বয় ছাড়াও অস্থায়ী কর্মীদের জন্য দারুণ খবর, ভারত সরকারের নতুন উদ্যোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
Employees' Provident Fund Organisation: EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
Gold Silver Price : সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
Home Loan: ৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget