এক্সপ্লোর

Recruitment News: অর্ডন্যান্স ফ্যাক্টরিতে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি, ৬০ হাজার পর্যন্ত মিলবে বেতন, কোন কোন পদে ?

Ordnance Factory Recruitment 2025: এই অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার পদে কাজের জন্য আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক পাশ করে থাকতে হবে।

Job News: অর্ডন্যান্স ফ্যাক্টরি মেডকে নিয়োগ শুরু হয়েছে। বিভিন্ন পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এই সংস্থা। অর্ডন্যান্স ফ্যাক্টরির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা এই সমস্ত পদের জন্য আবেদন করার আগে বিস্তারিত তথ্য (Ordnance Factory Recruitment 2025) জেনে নিতে পারেন। স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য নিয়োগ শুরু হয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে। উৎসাহী প্রার্থীরা avnl.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

মোট ৭টি পদের জন্য আবেদন শুরু করা হয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে। এই নিয়োগের (Ordnance Factory Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।

কোন কোন পদে হবে নিয়োগ

অ্যানালিসিস ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ১টি

ডিজাইন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ৪টি

ডিজাইন ইঞ্জিনিয়ার ইই (মেকানিক্যাল) – ১টি

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) – ১টি

কী যোগ্যতা লাগবে প্রার্থীদের

এই অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার পদে কাজের জন্য আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীরা যারা এই সমস্ত পদের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন

আগ্রহী প্রার্থীদের প্রথমে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Ordnance Factory Recruitment 2025) গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। অর্ডন্যান্স ফ্যাক্টরি মেডকের ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত নথির স্ব-প্রত্যয়িত কপি যোগ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে শেষ দিনের আগে। তেলেঙ্গানার এই ঠিকানায় যথাসময়ে আপনার চিঠি না পৌঁছালে আবেদন গৃহীত হবে না।

আবেদনের ফি

এই নিয়োগের জন্য অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ৩০০ টাকা। তবে মহিলা সহ বাকি সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। এসবিআই কালেক্টের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে অনলাইনেই।

বেতন কত হবে

অ্যানালিসিস ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ৬০ হাজার টাকা

ডিজাইন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ৫০ হাজার টাকা

ডিজাইন ইঞ্জিনিয়ার ইই (মেকানিক্যাল) – ৫০ হাজার টাকা  

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) – ৪০ হাজার টাকা  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Success Story: অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য
অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য
SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?
স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget