এক্সপ্লোর

UGC-NET Cancel: অনিয়মের আশঙ্কায় NET বাতিল, তুঙ্গে রাজনৈতিক তরজা

NET Update: মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার।

কলকাতা: পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই UGC-র NET বাতিল করে, CBI তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এরমধ্যেই, এবার NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে UGC-কে তথ্য দেয় ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। আর পরীক্ষা বাতিল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

NET বাতিলে তরজা: মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দিল তারা। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর মতো NET-এরও পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল।

সোশাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী লিখেছেন, "বিজেপি সরকারের লিকতন্ত্র ও দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। NEET পরীক্ষায় কেলেঙ্কারির খবরের পরে, এখন ১৮ জুন অনুষ্ঠিত NET-এও অনিয়মের আশঙ্কায় বাতিল করা হয়েছে। জবাবদিহি কি করবেন? এই দুর্বল ব্যবস্থার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?''

 

 

রাতারাতি UGC-NET বাতিলে মোদি সরকারকে নিশানা করেছেন অখিললেশ যাদব। বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কাপ্রকাশ করলেন সমাজবাদী পার্টি প্রধান। অখিলেশ যাদব বলেন, "যে দুর্নীতিগ্রস্তরা নির্বাচনী বন্ডের নামে করোনা ভ্যাকসিনের টাকা আত্মসাৎ করতে পারে। তারা পরীক্ষা পদ্ধতিকে ছাড়বে কেন?''

UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PhD করার যোগ্যতা অর্জন করতে পারেন তাঁরা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে। শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক জানায়, স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হল। তদন্তবার দেওয়া হল CBI-কে। পরে কবে ইউজিসি-নেট নেওয়া হবে, তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident News: ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, রেলে শূন্যপদ ইস্যুতে সরব বিরোধীরা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget