এক্সপ্লোর

১৪দিন কলেজেই কোয়ারান্টিনে থেকে পরীক্ষায় বসতে হবে, নির্দেশ পুণে ডেন্টাল কলেজের

পুণে এবং পিমপ্রি চিঁচোড়ের পরিস্থিতি সকলেই জানে। তারপরেও এই কোভিড পরিস্থিতির মধ্যে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষায় বসার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অভিভাবকেরা।

পুণে: করোনা-কালে পরীক্ষা নিয়ে নয়া বিধি জারি করল পুণের এক বেসরকারি ডেন্টাল কলেজ। আগামী মাসে শারীরিকভাবে পরীক্ষায় বসার আগে দু সপ্তাহ কোয়রান্টিনে থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে পুণের ডি ওয়াই পাটিল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আন্ডার-গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট উভয় ক্ষেত্রের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড ১৯ পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু সেই দাবি মানেননি কলেজ কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছিলেন, সমস্ত সাবধানতা অবলম্বন করে, দূরত্ব বিধি বজায় রেখে, স্যানিটাইজ করার পরে পরীক্ষা নেবেন তারা। কলেজের তরফে জানানো হয়েছে পরীক্ষার্থীরা রওনা হওয়ার আগে যেন কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন। কলেজে পৌঁছে সপ্তাহ দুয়েক কোয়ারান্টিনে থাকার পর তাঁরা পরীক্ষা দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর আত্মীয়ের কথায়, ‘‘কর্তৃপক্ষ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কলেজে পৌঁছতে বলেছে। দু সপ্তাহ কোয়রান্টিনে থেকে তৃতীয় সপ্তাহে পরীক্ষায় বসতে হবে।’’ কিন্তু পুণে এবং পিমপ্রি চিঁচোড়ের পরিস্থিতি সকলেই জানে। তারপরেও এই কোভিড পরিস্থিতির মধ্যে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষায় বসার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অভিভাবকেরা। এক অভিভাবক বলেছেন, ‘‘পড়ুয়াদের বেশিরভাগ ভিন রাজ্যের। তাদের হয় বাসে বা বিমানে করে আসতে হবে। তাতেই তো সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা।’’ করোনার এই পরিস্থিতির মধ্যে এ ভাবে পরীক্ষা নে্ওয়া যে ঝুঁকির সেটা মানছেন কলেজ কর্তৃপক্ষ। ভাইস চ্যান্সেলর এন জে পাওয়ারের কথায়, ‘‘আমি সমস্ত ছাত্র-ছাত্রী ও তার অভিভাবকদের আশ্বস্ত করছি সমস্ত সতর্কতা মেনে, দূরত্ব বজায় রেখে, জীবাণুমুক্তকরণ করার পরেই পরীক্ষা নেব। ২৫০ জনের বসার জায়গা রয়েছে। সেখানে ১৫৯জন পরীক্ষা দিলে দূরত্ব বিধি মেনে চলা সম্ভব হবে।’’ ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন ইতিমধ্যেই মেডিক্যালের পরীক্ষা হয়ে গিয়েছে। রেজাল্টও বেরোনোর মুখে। ফলে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার আগে কোভিড পরীক্ষা করিয়ে নেন, তাহলে তারাও অনেকটা নিশ্চিন্ত হয়ে পরীক্ষার জন্য যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন। কলেজ হস্টেলে পড়ুয়াদের কোয়রান্টিনের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল এন জে পাওয়ার।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget