এক্সপ্লোর

Railway Recruitment: ৬ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ হবে ভারতীয় রেলে, এই দিন থেকে শুরু হবে আবেদন

Railway Recruitment 2025: টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল পদে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ২৯,২০০ টাকা থেকে এবং গ্রেড থ্রি পদের ক্ষেত্রে এই বেতন শুরু হবে ১৯৯০০ টাকা থেকে।

Recruitment News: রেলে চাকরির বড় সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ সাইকেলের জন্য সারা ভারতে মোট ৬১৮০টি পদে টেকনিশিয়ান নিয়োগ (Railway Recruitment) করা হবে। ১৬ জুন এই নিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং বলা হয়েছে যে আগামী ২৭ জুন তারিখে নিয়োগের বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ পাবে। আবেদনের জন্য রেজিস্ট্রেশন (RRB Technician Jobs) চালু হবে ২৮ জুন থেকে এবং আবেদন চলবে আগামী ২৮ জুলাই ২০২৫ পর্যন্ত।

রেলে টেকনিশিয়ান নিয়োগ

রেলে সারা ভারতে মোট ৬১৮০ জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৮০ জনকে নেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল পদে, আর বাকি ৬০০০ জনকে নেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড ৩ পদে। দুটি পদের ক্ষেত্রেই প্রার্থী নির্বাচন হবে একটি কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। এরপরে হবে নথি যাচাই এবং মেডিকেল ফিটনেস পরীক্ষা।

যে সমস্ত প্রার্থী ভারতীয় রেলের টেকনিক্যাল ওয়ার্কফোর্সে যোগ দিতে চাইছেন, যারা আগের বারের পরীক্ষায় কোনও কারণে উত্তীর্ণ হতে পারেননি, তাদের জন্য বড় সুযোগ।

যোগ্যতার নির্ণায়ক

টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল – এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার সায়েন্স, আইটি, ইনস্ট্রুমেন্টেশন বা ডিপ্লোমা কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা বিটেক ডিগ্রি থাকা দরকার।

টেকনিশিয়ান গ্রেড থ্রি – এই পদের জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থী যদি আইটিআই ডিগ্রি অর্জন করে থাকেন তাহলেও তিনি যোগ্য হবেন। আবার যারা কোনও নির্দিষ্ট ট্রেডে শিক্ষানবিশি করেছেন তাদের জন্যও এই পদে আবেদনের সুযোগ রয়েছে।

বয়সসীমা

গ্রেড ওয়ান সিগনাল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে আর গ্রেড থ্রি পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

আবেদনের ফি

রেলের এই টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য আবেদন করতে হলে প্রাক্তন কর্মী, পিডব্লিউডি, মহিলা, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি দিতে হবে ২৫০ টাকা যা সিবিটি মোডে পরীক্ষায় বসার পরে পুরোটাই রিফান্ড হয়ে যাবে আর বাকি প্রার্থীদের জন্য আবেদনের ফি রয়েছে ৫০০ টাকা যার মধ্যে ৪০০ টাকা রিফান্ড হয়ে যাবে সিবিটি মোডে পরীক্ষায় বসার পরে।

বেতন কত হবে

টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল পদে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ২৯,২০০ টাকা থেকে এবং গ্রেড থ্রি পদের ক্ষেত্রে এই বেতন শুরু হবে ১৯৯০০ টাকা থেকে। প্রথম পদের ক্ষেত্রে লেভেল ৫ অনুসারে বেতন মিলবে আর দ্বিতীয় ক্ষেত্রে বেতন মিলবে লেভেল ২ অনুসারে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget