এক্সপ্লোর

Railway Recruitment: ৩২,৪৩৮ শূন্যপদে আবার নিয়োগ করবে ভারতীয় রেল, কবে শুরু আবেদন ? কারা যোগ্য ?

Job News: ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে রেলওয়ের এই গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ প্রায় এক মাস সময় পাবেন প্রার্থীরা।

Recruitment News: রেলে আবার নিয়োগ শুরু হয়েছে। আগের দিনই রেলওয়ে রিক্রুইমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল যে ১০২৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবার ভারতীয় রেলের গ্রুপ ডি পদের জন্য শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। মোট ৩২,৪৩৮টি শূন্যপদের (Railway Recruitment) জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। মূলত লেভেল ১-এর অধীনেই এই নিয়োগ করা হবে। আগামী মাস থেকেই অর্থাৎ জানুয়ারি থেকেই শুরু (Recruitment News) হবে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া। কারা করতে পারবেন আবেদন ? কী যোগ্যতা লাগবে দেখে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে রেলওয়ের এই গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ প্রায় এক মাস সময় পাবেন প্রার্থীরা। আগ্রহী আবেদনকারীদের মনে রাখতে হবে তারা যোগ্য হলেই তবে আবেদন করতে পারবেন। মূলত গ্রুপ ডি বিভাগের ট্রাফিক, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইত্যাদি পদের জন্য নিয়োগ করা হবে। জেনে নিন কোন পদের জন্য কত আসন রয়েছে।

শূন্যপদের বিস্তারিত তথ্য

ট্রাফিক বিভাগ

পয়েন্টসম্যান বি – ৫০৫৮ পদ

ইঞ্জিনিয়ারিং বিভাগ

অ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন) – ৭৯৯ পদ

অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ) – ৩০১ পদ

ট্রাক মেনটেনার গ্রুপ ৪ – ১৩১৮৭ পদ

অ্যাসিস্ট্যান্ট পি-ওয়ে – ২৪৭ পদ

মেকানিক্যাল বিভাগ

অ্যাসিস্ট্যান্ট (সি অ্যান্ড ডব্লিউ) – ২৫৮৭ পদ

অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ডিজেল) – ৪২০ পদ

অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ) – ৩০৭৭ পদ

এস অ্যান্ড টি – ২০১২ পদ

ইলেকট্রিক্যাল বিভাগ

অ্যাসিস্ট্যান্ট টিআরডি – ১৩৮১ পদ

অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিক্যাল) – ৯৫০ পদ

অ্যাসিস্ট্যান্ট অপারেশনস (ইলেকট্রিক্যাল) – ৭৪৪ পদ

কী যোগ্যতা লাগবে

প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পাশ করে থাকতে হবে এবং আবশ্যিকভাবে এনসিভিটি থেকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্ভিসের শংসাপত্র থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। ২০২৫ সালের ১ জুলাইয়ের নিরিখে বয়স গণনা করা হবে।

আবেদনের ফি

সংরক্ষিত প্রার্থীদের জন্য এই পরীক্ষায় আবেদনের ফি রয়েছে ৫০০ টাকা যার মধ্যে পরীক্ষায় বসার পরে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া বাকি প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের জন্য আবেদনের ফি রয়েছে ২৫০ টাকা, যার পুরোটাই ফেরত পাওয়া যাবে পরীক্ষার পরে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Job News: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে শুরু আবেদন প্রক্রিয়া?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget