এক্সপ্লোর

Job News: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে শুরু আবেদন প্রক্রিয়া?

Jobs And Recruitments: আবেদনকারীদের জন্ম ১ জানুয়ারি, ২০০৫- এর মধ্যে থেকে ১ জুলাই, ২০০৮- এর মধ্যে হতে হবে।

IAF Agniveervayu Recruitment 2024: ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) অগ্নিবীর বায়ু নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই আইএএফ অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট ২০২৪ (IAF Agniveervayu Recruitment 2024) - এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাঁরা আবেদন করতে চান, তাঁদের যেতে হবে আইএএফ অগ্নিবীর বায়ু (IAF Agniveervayu) - র অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in - এখানে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৭ জানুয়ারি, ২০২৫- এ এবং শেষ হতে চলেছে ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে।          

গুরুত্বপূর্ণ তারিখের তালিকা 

  • রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৭ জানুয়ারি, ২০২৫ 
  • রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ২৭ জানুয়ারি, ২০২৫
  • অনলাইন পরীক্ষা শুরু হবে ২২ মার্চ, ২০২৫ 

আবেদনকারীদের বয়স কী হতে হবে 

আবেদনকারীদের জন্ম ১ জানুয়ারি, ২০০৫- এর মধ্যে থেকে ১ জুলাই, ২০০৮- এর মধ্যে হতে হবে। নির্বাচনের সমস্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে গেলে তালিকাভুক্ত করার তারিখ অনুসারে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর হতে হবে।            

নির্বাচন প্রক্রিয়া 

তিনটি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। এর ফলাফল বেরোলে একটি কাট অফ মার্কস বেঁধে দেওয়া হবে। তার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসতে পারবেন। তৃতীয় পর্যায়ে হবে মেডিক্যাল টেস্ট। যাঁরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরাই তৃতীয় পর্যায়ের জন্য যোগ্য বলে নির্বাচিত হবেন।            

অ্যাপ্লিকেশন ফি 

যাঁরা ভারতীয় বায়ুসেনার অগ্নিবীরবায়ু পদে নিয়োগের জন্য আবেদন করতে চলেছেন তাঁদের ৫৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং তার সঙ্গে থাকবে জিএসটি। অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে গিয়েই এই টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আবেদনকারীরা আর্থিক লেনদেনের নথি রেখে দিতে পারেন সঙ্গে। পরে কাজে লাগতে পারে।           

আরও পড়ুন- ১৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, ৪৭ হাজার পর্যন্ত মিলবে বেতন- আবেদন করেছেন ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget