এক্সপ্লোর

Success Story: বাবা অটো চালান, নিজে ভুগেছেন যক্ষ্মায়; তবু হাল না ছেড়ে NEET উত্তীর্ণ তরুণী

NEET UG Success Story: তিন তিনবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন রুবি। তারপর চতুর্থ প্রয়াসেই নিট পাশ করেন তিনি এবং তাঁর স্কোর হয়েছিল ৭২০-তে ৬৩৫। বাবা অটো চালিয়ে সংসার চালান, ফলে আয় উপার্জন ভাল ছিল না।

Ruby Prajapati: পড়ুয়াদের ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলে উত্তীর্ণ হতে হয় নিট ইউজি পরীক্ষা। মেডিকেল সেক্টরে নিজের পেশা গড়তে চাইলে, চিকিৎসার দুনিয়ায় পা রাখার প্রথম ধাপ নিট উত্তীর্ণ হওয়া। আর এই অন্যতম কঠিন পরীক্ষায় (NEET UG Success Story) পাশ করতে অনেকেই পারেন না, আবার অনেকে কঠোর পরিশ্রম করে লক্ষ্যে অবিচল থেকেই এই পরীক্ষায় পাশ করে চিকিৎসক হন। এমনই এক দৃষ্টান্ত গড়ে তুলেছেন রুবি প্রজাপতি (Ruby Prajapati)। তাঁর সাফল্যের কাহিনি অনুপ্রেরণা দেবে সকল নিট-উৎসাহী পড়ুয়াদের।

সাফল্যের পথে অনেক বাধা এসেছে রুবির। তাঁর বাবা সামান্য অটো চালাতেন। তিন তিনবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন রুবি। তারপর চতুর্থ প্রয়াসেই নিট পাশ করেন তিনি এবং তাঁর স্কোর হয়েছিল ৭২০-তে ৬৩৫। জনপ্রিয় ফিজিক্সওয়ালার ভিডিয়ো ইউটিউবে দেখে নিট ইউজির ক্র্যাশ কোর্সে নাম লেখান রুবি। আর তারপরেই চলে জোরদার প্রস্তুতি। তাঁর দক্ষতা, নিষ্ঠা ও শ্রমের কারণে সাফল্য এসে ধরা দেয়।

রুবি একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হন, বর্তমানে তিনি ভিএমএমসি সংস্থায় এমবিবিএস পড়ছেন। একইসঙ্গে দিল্লির সফদর জং হাসপাতালেও চলছে তাঁর পড়াশোনা। গুজরাতের একটি ছোট্ট শহরে জন্ম ও বেড়ে ওঠা রুবির। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন যে তাঁর সম্প্রদায়ের মধ্যে, লোকালয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা অভাব রয়েছে, ঠিকমত চিকিৎসা পরিষেবা ছিল না তাদের এলাকায়। সেই থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছে মনের কোণে বাসা বাধে রুবির।

বাবা অটো চালিয়ে সংসার চালান, ফলে আয় উপার্জন ভাল ছিল না। তাই সেভাবে কোচিংয়ে ভর্তি হতে পারছিলেন না রুবি। এই সমস্যার সমাধানে নিট ইউজির প্রস্তুতির সমস্ত খরচ বহন করেন তাঁর কাকা। রুবি যাতে সঠিক দিশা পায় সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। ২০১৮ সালে যক্ষ্মা থেকে সম্পূর্ণরূপে সেরে ওঠার পর আরও বেশি করে চিকিতসক হওয়ার ইচ্ছে তাঁর মনে দৃঢ় হয়ে ওঠে। তাঁর দাদা যক্ষ্মাতে আক্রান্ত হয়ে নয় বছর আগেই মারা যান। আর সেই গভীর শোকে তার সেই মনের ইচ্ছে আরও প্রবল হয়ে ওঠে।

নিট ইউজির প্রস্তুতি নেওয়ার সময়ে তাঁর সম্প্রদায়ের ছেলে-মেয়েদের বিনামূল্যে কোচিংও করিয়েছেন রুবি। তাঁর গ্রামে সেভাবে কোনও কোচিং সেন্টারও ছিল না। নিজের খরচ বাঁচিয়ে অন্য অভাবী ছেলে-মেয়েদের পড়িয়েছেন রুবি।

আরও পড়ুন: IIT: টিউশন ফি জমা না দিতে পারায় হাতছাড়া হয় IIT-র সিট, দলিত পড়ুয়ার পাশে দাঁড়াল শীর্ষ আদালত

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget