এক্সপ্লোর

Recruitment News:বিভিন্ন পদে লোক নেবে এনটিপিসি, বেতন সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার- কত শূন্যপদ ?

NTPC Jobs: এই সংস্থায় একেকটি পদের জন্য একেক রকম বেতন কাঠামো ধার্য করা হয়েছে। হেড অফ মেনটেন্যান্স পদের জন্য আপনার বেতন হবে মাসিক ২ লাখ ১৫ হাজার টাকা।

NTPC Jobs: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় চাকরির সুযোগ। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। হেড অফ মেনটেন্যান্স, শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ কনট্রোল রুম অ্যান্ড অপারেশনস ইত্যাদি পদে হবে এই নিয়োগ। নির্বাচিত হলে প্রার্থীর সর্বোচ্চ বেতন হবে ২ লাখ ১৫ হাজার টাকা মাসিক। প্রার্থীর বয়স ৪৭ বছরের মধ্যে হলেই এই নিয়োগের (Recruitment News) জন্য আবেদন করতে পারবেন। তবে শূন্যপদ খুব বেশি নেই এই সংস্থায় (NTPC Jobs)। দেখে নেওয়া যাক কতজন লোক নেওয়া হবে এবং কীভাবেই বা হবে এই প্রার্থী নির্বাচন।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া সংস্থায় মোট ৮টি শূন্যপদে লোক নেওয়া হবে। হেড অফ মেনটেন্যান্স, শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ারস, এক্সিকিউটিভ (জিএসএস অ্যান্ড সেফটি), এক্সিকিউটিভ (কনট্রোল রুম অপারেশনস), এক্সিকিউটিভ (প্রসেস ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল/মিথানল) এই সমস্ত পদে হবে নিয়োগ। শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ার ২ জন এবং এক্সিকিউটিভ কনট্রোল রুম ৩ জন ছাড়া বাকি সমস্ত পদের জন্যেই ১ জন করে লোক নেওয়া হবে।

এই সংস্থায় একেকটি পদের জন্য একেক রকম বেতন কাঠামো ধার্য করা হয়েছে। হেড অফ মেনটেন্যান্স পদের জন্য আপনার বেতন হবে মাসিক ২ লাখ ১৫ হাজার টাকা। শিফট চেঞ্জ ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত হলে বেতন পাবেন মাসিক ১ লাখ ৯০ হাজার টাকা। অন্যান্য এক্সিকিউটিভদের বেতন ১ লাখ ২৫ হাজার টাকা এবং ১ লাখ টাকা।

বয়সসীমার কথা বলতে গেলে সেখানেও বিভাজন রয়েছে। তবে ৩০ বছর হওয়া চাই সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ ৪৭ বছরের মধ্যে হতে হবে বয়স। হেড অফ মেনটেন্যান্স পদের জন্যই আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৭ বছরের মধ্যে।

কাজের মেয়াদ কত হবে ? ডেপুটেশনের ভিত্তিতে এই সংস্থায় সর্বোচ্চ ৫ বছর কাজের সুযোগ পাবেন আপনি।

আবেদনের ফি হিসেবে অসংরক্ষিত, ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৩০০ টাকা জমা দিতে এনটিপিসিতে। বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

আগামী ৯ অগাস্টের মধ্যে করে ফেলতে হবে আবেদন। এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন করা যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WBCS 2024 : কোন পথে প্রস্তুতি ? মনে রাখবেন কোন কোন বিষয়? মেনসের আগে লাস্ট মিনিট টিপস সালানপুরের BDO-র

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget