এক্সপ্লোর

RRB JE Recruitment 2024: রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, শুরু আবেদনপ্রক্রিয়া, কীভাবে আবেদন জানাবেন?

Jobs And Recruitments: রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে আবেদন জানাতে পারবেন, জেনে নিন।

RRB JE Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) অর্থাৎ আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার (RRB JE Recruitment 2024) পদে নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। rrbapply.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। আগামী ২৯ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। মোট ৭৯৫১টি শূন্যপদ রয়েছে। 

কীভাবে আবেদন জানাবেন, দেখে নিন সহজ পদ্ধতি 

  • প্রথমে আবেদনকারীদের যেতে হবে rrbapply.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে। 
  • হোমপেজে RRB Junior Engineer Recruitment 2024 লিঙ্ক পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর আবেদনকারীদে রেজিস্টার করতে হবে এবং যা যা ক্রেডেন্সিয়াল প্রয়োজন তা দিতে হবে। 
  • এবার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। 
  • তারপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে এবং কনফারমেশন পেজ ডাউনলোড করতে হবে। 
  • এই কনফারমেশন পেজ ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তাই একটি প্রিন্ট আউট নিয়ে রাখা জরুরি। 

আবেদনকারীদের বয়স 

  • ১৮ থেকে ৩৬ বছর বয়সীরা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন জমা দিতে পারবে। ০১.০১.২০২৫ অনুসারে এই বয়স নির্ধারিত হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে বয়সে ঊর্ধসীমায় ছাড় থাকবে। 
  • অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আবেদনকারীদের জন্মতারিখ সেটাই লিখতে হবে যা ওই আবেদনকারীর দশম শ্রেণির পরীক্ষা বা এসএসএলসি কিংবা সমতুল্য কোনও পরীক্ষার ক্ষেত্রে সার্টিফিকেটে যে তথ্য লেখা রয়েছে সেটা লিখতে হবে। 

দুটো পর্যায়ে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) 

  • সিবিটি ওয়ান- মোট ১০০টি প্রশ্ন থাকবে। ৯০ মিনিটে এই পরীক্ষা দিতে হবে। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে যাঁদের দৃষ্টিশক্তি নেই তাঁরা ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় থাকবে। 
  • সিবিটি ২- মোট ১৫০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা দিতে হবে ১২০ মিনিট অর্থাৎ দু'ঘণ্টার। এক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য ১৬০ মিনিট সময় থাকতে চলেছে। 
  • একটি ভুল উত্তরের জন্যে থাকবে নেগেটিভ মার্কিং। ওই নির্দিষ্ট প্রশ্নে যত নম্বর থাকবে তার এক তৃতীয়াংশ বাদ যাবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আরও পড়ুন- খান স্যারের কোচিংয়ে হঠাৎ তালা ! ইনস্টিটিউটকে ঘিরে তদন্ত ? কী হল হঠাৎ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget