এক্সপ্লোর

SBI Clerk Recruitment 2023: এসবিআই-তে ক্লার্ক পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?

Jobs And Recruitments: এসবিআই ক্লার্ক পদে চাকরির জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি যেকোনও বিষয়ে হতে পারে। তবে তা স্বীকৃতীপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে।

SBI Clerk Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ক্লার্ক নিয়োগের (Clerk Recruitment) জন্য রেজিস্ট্রেশন (Online Registration) প্রক্রিয়া শুরু করে দিয়েছে গত ১৭ নভেম্বর। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন প্রিন্ট করানোর শেষ তারিখ ২২ ডিসেম্বর। অনলাইনেই হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস) এই পদে নিয়োগ করবে এসবিআই। মোট ৮২৮৩টি পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

এসবিআই ক্লার্ক পদে চাকরির জন্য যাঁরা আবেদন জানাবেন তাঁদের কাছে একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি যেকোনও বিষয়ে হতে পারে। তবে তা স্বীকৃতীপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে। অথবা কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত স্নাতক ডিগ্রির সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে। ২০ থেকে ২৮ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা এবছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। 

কীভাবে আবেদন করবেন, দেখে নিন সহজ কিছু পদ্ধতি

  • প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে যেতে হবে আবেদনকারীদের।
  • এরপর হোমপেজে থাকা SBI Clerk Recruitment 2023 লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে যা আপনাকে ভালভাবে পড়ে নিয়ে পূরণ করতে হবে।
  • ফর্ম ফিলআপের পর দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। এর সঙ্গে আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট।
  • সবশেষে ফর্ম ভালভাবে দেখে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন ওই পেজ।
  • ভবিষ্যতে কাজে লাগতে পারে অ্যাপ্লিকেশন ফর্ম। তাই নিজের সুবিধার্থে একটা প্রিন্ট আউট করিয়ে রাখুন। 

কবে হতে পারে পরীক্ষা

শোনা যাচ্ছে, এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে হতে পারে। আর মেন পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পেতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। 

আরও পড়ুন- স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করবে আইটি প্রফেশনালসদের, শূন্যপদ কত?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget