এক্সপ্লোর

SBI Recruitment: ১৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, ৪৭ হাজার পর্যন্ত মিলবে বেতন- আবেদন করেছেন ?

SBI Clerk Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মোট ১৩,৫৭৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ৫৮৭০টি পদ, ওবিসির জন্য রয়েছে ৩০০১টি পদ।

Recruitment News: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ক্লার্ক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ (Recruitment News) করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১৩ হাজারেরও বেশি পদে নিয়োগ হবে এই ব্যাঙ্কে (SBI Recruitment)। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ব্যাঙ্কিং সেক্টরে যারাক নিজেদের পেশা গড়তে চাইছেন তাদের জন্য বড় সুযোগ দিচ্ছে এসবিআই। কী যোগ্যতা লাগবে ? কীভাবেই বা করবেন আবেদন দেখে নিন বিস্তারিত।

শূন্যপদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মোট ১৩,৫৭৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ৫৮৭০টি পদ, ওবিসির জন্য রয়েছে ৩০০১টি পদ, এসসির জন্য ২১১৮টি পদ এবং এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ১৩৮৫টি শূন্যপদ। আর ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১৩৬১টি পদ রয়েছে। প্রার্থীরা কেবলমাত্র একটি রাজ্যের জন্যই আবেদন করতে পারবেন, তবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে দক্ষ হতে হবে প্রার্থীকে।

যোগ্যতা কী লাগবে

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিপুল নিয়োগের জন্য। তবে তাদের ডিগ্রি কোর্স শেষ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে।

বয়সসীমা

আবেদনকারী আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। প্রার্থীদের জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৬ থেকে শুরু করে ১ এপ্রিল ২০০৪-এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থী অর্থাৎ এসসি এবং এসটির জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

নির্বাচনের পদ্ধতি

ব্যাঙ্কের অন্যান্য পরীক্ষার মতই এই নিয়োগের ক্ষেত্রেও প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর হবে মেনস পরীক্ষা। প্রিলিমসে উত্তীর্ণ হলে তবেই প্রার্থীরা মেনসে বসার সুযোগ পাবেন। আর মেনস পরীক্ষার পরে প্রার্থীদের স্থানীয় ভাষার দক্ষতা যাচাই করা হবে। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কেবলমাত্র মেধাতালিকা প্রকাশ করা হবে।

কতদিন পর্যন্ত চলবে আবেদন

আগামী বছর জানুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগের জন্য আবেদন করা যাবে।

বেতন

নির্বাচিত প্রার্থীরা জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য মাসিক ১৭,৯০০ টাকা থেকে শুরু করে মাসিক ৪৭,৯২০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এটি প্রার্থীর বেসিক পে, এঁর সঙ্গে আরও অনেক অ্যালাউয়েন্স যুক্ত হয়ে মূল বেতন পাবেন প্রার্থীরা।

আরও পড়ুন: NCERT: আগামী বছর থেকে কমবে বইয়ের দাম, আসবে সম্পূর্ণ নতুন বই; আরও কী জানাল NCERT ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
Indian Bank Jobs : স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget