এক্সপ্লোর

SBI PO 2023: আজই বন্ধ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবিশনারি অফিসার পদে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া

Jobs And Recruitments: যাঁরা আবেদন জানাবেন তাঁদের নূন্যতম বয়স হতে হবে ২১ বছর। অন্যদিকে ৩০ বছরের বেশি বয়সীরা (১ এপ্রিল অনুসারে) এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না।

SBI PO 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (State Bank of India) প্রবিশনারি অফিসার নিয়োগের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration) চালু ছিল তা আজ ২৭ সেপ্টেম্বর বন্ধ হতে চলেছে। যাঁরা এখনও আবেদন করেননি, শেষ মুহূর্তে অ্যাপ্লাই করে নিতে পারেন। sbi.co.in/web/careers/ এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। মোট ২০০০ শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। SBI PO 2023- এর অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে নভেম্বর মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। 

কারা আবেদন জানাতে পারবেন এসবি পিও- র জন্য

  • আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে (in any discipline)। যাঁরা স্নাতক কোর্সের শেষ বছরে রয়েছেন অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদন জানাতে পারবেন। তবে ইন্টারভিউ স্তরে পৌঁছলে এই প্রার্থীদের কাছে প্রমাণ থাকতে হবে যে তাঁরা ১২ ডিসেম্বর, ২০২৩- এর আগেই পরীক্ষায় পাশ করে যাবেন। 
  • মেডিক্যাল, ইজিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্টেসি- এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রার্থীরাও তাঁদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন স্টেট ব্যাঙ্কের প্রিবিশনারি অফিসার হওয়ার জন্য। 

আবেদনকারীদের বয়সসীমা এবং অ্যাপ্লিকেশন ফি 

যাঁরা আবেদন জানাবেন তাঁদের নূন্যতম বয়স হতে হবে ২১ বছর। অন্যদিকে ৩০ বছরের বেশি বয়সীরা (১ এপ্রিল অনুসারে) এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে। চলতি বছর এসবিআই পিও- র জন্য জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লুএস- দের জন্য অ্যাপিলকেশন ফি ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। 

কীভাবে এসবিআই পিও ২০২৩- এর জন্য আবেদন করবেন

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের কেরিয়ার পোর্টালে যেতে হবে। sbi.co.in/web/careers এখানে গেলে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। 
  • এরপর JOIN SBI অপশন খুলতে হবে এবং তারপর কারেন্ট ওপেনিং অপশনে যেতে হবে আবেদনকারীদের।
  • পরবর্তী পর্যায়ে RECRUITMENT OF PROBATIONARY OFFICERS এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন অপশনে। এর ফলে ইউজার সরাসরি আইবিপিএস পোর্টালে পৌঁছে যাবেন।
  • প্রথমে রেজিস্টার করতে হবে। তাহলে আপনি নিজের লগ-ইন ক্রেডেন্সিয়াল পাবেন।
  • এবার লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ অর্থাৎ ফিল-আপ করতে হবে। 
  • সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অনলাইনেই। 
  • জমা দেওয়ার আগে ভালভাবে ফর্ম দেখে নিন এবং নিজের সুবিধার জন্য একটা প্রিন্ট আউট রেখে দিন ফর্মের। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগে কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি,এঁরা করতে পারবেন আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

AAI Recruitment 2026 : এয়ারপোর্ট অথরিটিতে হচ্ছে বহু পদে নিয়োগ, ম্যানেজার, জুনিয়ার এক্সিকিউটিভ নিচ্ছে
এয়ারপোর্ট অথরিটিতে হচ্ছে বহু পদে নিয়োগ, ম্যানেজার, জুনিয়ার এক্সিকিউটিভ নিচ্ছে
UPSC Success Story: বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget