এক্সপ্লোর

WBJEE Result: খুঁটিয়ে পড়তে হবে পাঠ্যবই, সঙ্গে হাতিয়ার কঠোর পরিশ্রম, টিপস দিলেন জয়েন্টের কৃতীরা

Education News: রাজ্যের কলেজ-বশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার।

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Result) ফল। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন দশ জন। যার মধ্যে ৪ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ৪ জন CBSE এবং ৪ জন ISC বোর্ডের পড়ুয়া।

কীভাবে প্রস্তুতি?

মেডিক্যালে এখন অভিন্ন প্রবেশিকা। রাজ্যের কলেজ-বশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। নজরকাড়া সাফল্য পড়ুয়াদের। সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা ছাড়াও জোরকদমে প্রবেশিকার জন্য চলেছে প্রস্তুতি। কোন পথে এই সাফল্য এল? কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। এদিন জয়েন্টের ফল প্রকাশের পর কৃতীরা জানালেন সেই কথা।         

প্রথম হয়েছেন, বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। তিনি বলেন, "খুব আনন্দ হচ্ছে। কঠোর পরিশ্রম করলে এরকম ফল করা সম্ভব। মা বাবা সবসময় খুব সাহায্য করেছে। আমার ইচ্ছে খড়গপুর আইআইটিতে পড়ার। পাঠ্য বই ভালভাবে পড়েছি। রেফারেন্স বই থেকে প্রশ্ন সমাধান করেছি।'' জয়েন্টে তৃতীয় হয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের বিবস্বান বিশ্বাস। তাঁর কথায়, "বাড়়ির সবাই খুব খুশি। বাবা-মা, শিক্ষকরা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। পাঠ্য বই ছাড়াও আইআইটি, জেইই- র জন্য যা পড়তে হয় সেসবও পড়েছি। বই খুঁটিয়ে পড়েছি। অনলাইনে পড়েছি শুধুমাত্র ক্লাসের জন্য।'' অষ্টম স্থানাধিকারী অথর্ভ সিঙ্ঘানিয়ার কথায়, "ইলেক্ট্রিক্য়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। IIT-তে পড়তে চাই। JEE অ্যাডভান্সের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বরাবরই আমার টার্গেট ছিল JEE অ্যাডভান্স।''

একনজরে মেধাতালিকা: 

  • প্রথম: কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল
  • দ্বিতীয়: শুভ্রদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল
  • তৃতীয়: বিবস্বান বিশ্বাস, বিশপ মরো স্কুল, কৃষ্ণনগর
  • চতুর্থ: ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম-ফুলবাড়ি
  • পঞ্চম: ময়ূখ চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল, বালিগঞ্জ
  • ষষ্ঠ: ঋতম বন্দ্যোপাধ্যায়, ত্রিবেণী টিস্যুজ বিদ্যাপীঠ, হুগলি
  • সপ্তম: অভীক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার
  • অষ্টম: অথর্ভ সিঙ্ঘানিয়া, ডিপিএস, রুবি পার্ক
  • নবম: শৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল
  • দশম: বিজিত মঈশ, বিডি ইন্টারন্যাশনাল, নরেন্দ্রপুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: CBSE 12th Result 2024: টিউশন ছাড়াই সম্ভাব্য প্রথম, CBSE টুয়েলভে কৃতী কলকাতার বংশিকার প্যাশন সাংবাদিকতা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget