এক্সপ্লোর

Jobs And Recruitments: দেশের ক্ষুদ্র শিল্পের উন্নয়নে থাকা ব্যাঙ্কে হতে চলেছে নিয়োগ, শূন্যপদ কত?

Small Industries Development Bank of India Recruitment 2023: অর্থাৎ ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাঙ্ক দেশে রয়েছে সেখানে অফিসার র‍্যাঙ্কে জানা গিয়েছে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

Jobs And Recruitments: স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Small Industries Development Bank of India) অর্থাৎ ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাঙ্ক দেশে রয়েছে সেখানে অফিসার র‍্যাঙ্কে জানা গিয়েছে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য (ব্যাঙ্কের শর্তাবলী অনুসারে) প্রার্থীরা এসআইডিবিআই (SIDBI) - এর অফিশিয়াল ওয়েবসাইট sidbi.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। মোট ৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৮ নভেম্বর অনলাইন আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ রাউন্ড যার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে তার সম্ভাব্য সময়কাল এবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাস কিংবা ২০২৪ সালের অর্থাৎ পরের বছরের জানুয়ারি মাস। 

আবেদনকারীদের যোগ্যতা

এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ৩০ বছরের কম হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নিরিখে স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে এবং এই ডিগ্রি পেতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে। এছাড়াও CA / CS / CWA / CFA / CMA কিংবা আইনের ব্যাচেলর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

নির্বাচন প্রক্রিয়া

গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই দুই বিভাগের প্রতিটিতে সর্বোচ্চ ১০০ নম্বর করে থাকবে। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ রাউন্ডে প্রার্থী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন হবে। অর্থাৎ দুই বিভাগে মোট প্রাপ্ত নম্বরের মাধ্যমেই নির্বাচন হবে যোগ্য প্রার্থীর। লখনউ, মুম্বই, নয়া দিল্লি, চেন্নাই এবং কলকাতা - এই পাঁচ শহরে হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ রাউন্ড। 

অ্যাপ্লিকেশন ফি

তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। বাকিদের দিতে হবে ১১০০ টাকা। অনলাইন মাধ্যমে জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফি। SIDBI - এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। 

আরও পড়ুন- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কোন কোন পদে হতে চলেছে নিয়োগ? কতই বা শূন্যপদ?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget