এক্সপ্লোর

SSC CGL 2024: এই দিন থেকে শুরু SSC CGL-এর প্রথম ধাপের পরীক্ষা, কী কী মাথায় রাখতে হবে ?

SSC CGL Exam Tier 1: এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের অধীনে ১৭ হাজার ৭২৭ জন কর্মী কাজ পাবেন। ২৪ জুন থেকে শুরু হয়েছিল এই পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

SSC CGL Tier 1 Exam Date: গতকাল ভারতের স্টাফ সিলেকশন কমিশন ২০২৪ সালের এসএসসি সিজিএল টায়ার ১ পরীক্ষার (SSC CGL Exam Tier 1) সূচি প্রকাশ করেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন তারা এর সময়সূচি এবারে দেখে নিতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে এই পরীক্ষার সম্পূর্ণ তারিখ ও সময় জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের অধীনে ১৭ হাজার ৭২৭ জন কর্মী কাজ পাবেন। ২৪ জুন থেকে শুরু হয়েছিল এই পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ২৭ জুলাই পর্যন্ত চলেছিল এই রেজিস্ট্রেশন। ১০ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত এই পরীক্ষার আবেদনের জন্য একটি কারেকশন উইন্ডোও খুলবে।

১ ঘণ্টার পরীক্ষা দিতে হবে SSC CGL 2024-এ

সারা দেশজুড়েই আয়োজিত হবে এই এসএসসি সিজিএলের পরীক্ষা। বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পরীক্ষাকেন্দ্র। আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার হল টিকিটও পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হবে এই পরীক্ষা, চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সম্পূর্ণ পরীক্ষাটি হবে ১ ঘণ্টার।

SSC CGL 2024 পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে

এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে সারা দেশ জুড়ে আয়োজন করতে চলেছে এসএসসি সিজিএল ২০২৪ পরীক্ষা। এতে দুটি পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, তারপর হবে নথি যাচাই। ধারণা করা হচ্ছে টায়ার ২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।

স্টাফ সিলেকশন কমিশন এবারে ২০২৪ সালের সিজিএল পরীক্ষার মাধ্যমে মোট ১৭৭২৭টি পদে কর্মী নিয়োগ করবে। গ্রুপ সি ও গ্রুপ বি পদেই মূলত হবে এই নিয়োগ। কেন্দ্র সরকারের এই চাকরি পরীক্ষায় আবেদন করেন প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী। এই পরীক্ষায় পাশ করলে আপনি কেন্দ্র সরকারি দফতরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি পদে কাজ করার সুযোগ পাবেন প্রার্থী।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন:  NEET PG Admit Card: হল টিকিট জারি করল NBEMS, কোথায় পড়েছে নিট পিজির পরীক্ষাকেন্দ্র ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget