এক্সপ্লোর

SSC GD 2025: SSC-র এই পরীক্ষায় আবেদন করেছিলেন ? আজই শেষ হবে আবেদনপত্র সংশোধনের সুযোগ

SSC GD 2025 Application Correction Window: যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য আবেদন করে ফেলেছেন তারা এই সংশোধন করতে পারবেন। আজকের পর আর কোনো সংশোধন করা যাবে না।

Staff Selection Commission: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আজই বন্ধ হয়ে যাবে এসএসসি জিডি পরীক্ষার আবেদনপত্র সংশোধনের (SSC GD 2025) উইন্ডো। এসএসসি জিডি ২০২৫ পরীক্ষার আবেদন করে থাকলে আজ ৭ নভেম্বরেই শেষবার এর আবেদনপত্র সংশোধন করা যাবে। বিগত ৫ নভেম্বর এই সংশোধনের উইন্ডো খুলে দিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। প্রার্থীরা চাইলে তাদের আকাঙ্ক্ষিত পদ পরিবর্তন করতে পারেন। সিএপিএফ এবং এসএসএফে কনস্টেবল, অসম রাইফেলসে রাইফেলম্যান এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোতে সেপাইয়ের পদের জন্য করা হবে এই নিয়োগ। আর এই সংশোধনের জন্য প্রার্থীকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার আগেই। আজ ৭ নভেম্বর রাত্রি ১১টা পর্যন্ত করা যাবে এই আবেদন।

যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য আবেদন করে ফেলেছেন তারা এই সংশোধন করতে পারবেন। আজকের পর আর কোনো সংশোধন করা যাবে না। ইমেল, ডাক কিংবা অন্য কোনো মাধ্যমে কোনো আবেদনই গৃহীত হবে না। এমনটাই জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি।

কীভাবে করবেন সংশোধন

প্রথমেই আপনাকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ যেতে হবে।

আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

অ্যাপ্লিকেশন ফর্ম এরপরেই আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং সমস্ত তথ্য আরও একবার যাচাই করে নিতে পারবেন।

আপনার প্রয়োজনমত কিছু বদল করতে পারেন এবং সেই সংশোধিত আবেদনপত্র পুনরায় সাবমিট করতে পারেন।

এরপরে একটি কনফারমেশন পেজ আসবে তা ডাউনলোড করে নিতে হবে, আর ভবিষ্যতের জন্য এই পেজের একটি হার্ডকপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আর কিছুদিনের মধ্যেই এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার ১ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। বিগত ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল এই পরীক্ষাগুলি।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: CBSE: পড়ুয়াদের ভর্তি নিলেও ক্লাস হত না, মানা হত না নিয়ম; ২১ স্কুলের অনুমোদন বাতিল

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Sahitya Akademi Recruitment : সাহিত্য অ্য়াকাডেমিতে ৩০টি পদে হবে নিয়োগ, জানুন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ
সাহিত্য অ্য়াকাডেমিতে ৩০টি পদে হবে নিয়োগ, জানুন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ
Success Story: মা বাড়িতে সেলাই করতেন, বাবা ছিলেন অসুস্থ! সব বাধা পেরিয়ে UPSC-তে AIR 217, আজ IPS অফিসার অনু
মা বাড়িতে সেলাই করতেন, বাবা ছিলেন অসুস্থ! সব বাধা পেরিয়ে UPSC-তে AIR 217, আজ IPS অফিসার অনু
PayPal Layoffs: ভারতে ৬০০ কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, এই তিন শহরে সবথেকে বেশি প্রভাব
ভারতে ৬০০ কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, এই তিন শহরে সবথেকে বেশি প্রভাব
Success Story: বাবা অটোচালক, প্রতিবন্ধী ছেলে IIT মাদ্রাজে সুযোগ পেয়ে গড়লেন ইতিহাস, জানুন সন্তোষের জীবন সম্পর্কে
বাবা অটোচালক, প্রতিবন্ধী ছেলে IIT মাদ্রাজে সুযোগ পেয়ে গড়লেন ইতিহাস, জানুন সন্তোষের জীবন সম্পর্কে

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget