এক্সপ্লোর

SSC GD Constable Recruitment 2021: ২৫ হাজারের বেশি খালি পদ, জিডি কনস্টেবল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র

CAPF, NIA, SSF ও অসম রাইফেলসে জিডি কনস্টবেল নিয়োগের রেজিস্ট্রেশন শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ssc.nic.in-এ গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।

নয়াদিল্লি: দেশের একাধিক সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। ২৫,২৭১ খালি পদে হবে এই নিয়োগ। দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে SSC জিডি কনস্টেবল পদে।

CAPF, NIA, SSF ও অসম রাইফেলসে জিডি কনস্টবেল পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ssc.nic.in-এ গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। 

আগামী ৩১ অগাস্টের মধ্যে পূরণ করতে হবে এই আবেদনপত্র। চাকরিপ্রার্থীদের আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট পদে নির্বাচিত হলে পে লেভেল-৩ বেতন কাঠামোর মধ্যে পড়বেন নিযুক্তরা। ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন হবে নিযুক্তদের।

জিডি কনস্টেবল পদে নিয়োগের জন্য ওপেন পরীক্ষার ব্যবস্থা করেছে স্টাফ সিলেকশন কমিশন। ইতিমধ্যেই এই নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এসএসসি-র। এই পরীক্ষায় পাশ করতে কিছু ধাপ পেরোতে হবে চাকরিপ্রার্থীদের। 

কম্পিউটারে পরীক্ষা ছাড়াও রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সবশেষে মেডিক্যাল এক্জামিনেশনের পরেই এই পদে যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী। তবে এক্ষেত্রে আবেদনকারীর নথি যাচাই করেই নিয়োগ করা হবে চাকরিতে। 

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১৭ জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ ৩১ অগাস্ট, ২০২১।
আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের ফি জমা দিতে হবে চাকরিপ্রার্থীকে।
অফলাইনে চালানের শেষ তারিখ  ৪ সেপ্টেম্বর, ২০২১।

আবেদনের বয়সসীমা

এক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর এই বয়স হতে হবে ১.০৮.২০২১ তারিখ অনুযায়ী। জানিয়ে দেওয়া হয়েছে, ১৯৯৮ সালের ২ অগাস্টের আগে জন্মগ্রহণ করলে চাকরিপ্রার্থীকে যোগ্য বলে বিবেচিত করা হবে না। একইভাবে ২০০৩ সালের ১ অগাস্টের পর আবেদনকারীর জন্ম হলেও সে চাকরির জন্য দরখাস্ত জমা দিতে পারবে না।

শিক্ষাগত যোগ্যতা

জিডি কনস্টেবল পদে চাকরির আবেদনের জন্য চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি উত্তীর্ণ বা কোনও স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাশ হতে হবে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget