এক্সপ্লোর

Job News: ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন

Jobs And Recruitments: স্টাফ সিলেকশন কমিশন অবশেষে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিআইবিসি এবং সিবিএন) পদে নিয়োগের জন্য চূড়ান্ত শূন্যপদের সংখ্যা ঘোষণা করেছে।

Job News: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) বা এসএসসি (SSC) অবশেষে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) (Multi Tasking Staff Non Technical) এবং হাবিলদার (সিআইবিসি এবং সিবিএন) (Habildar CIBC and CBN) পদে নিয়োগের জন্য চূড়ান্ত শূন্যপদের সংখ্যা ঘোষণা করেছে। আগের থেকে বেড়েছে শূন্যপদের সংখ্যা। এখন মোট শূন্যপদ ১১,৫১৮টি। এর মধ্যে ৮০৭৯টি শূন্যপদ মাল্টি টাস্কিং স্টাফদের জন্য। আর হাবিলদার পদে নিয়োগের জন্য শূন্যপদ ৩৪৩৯টি। স্টাফ সিলেকশন কমিশন এক্সামিনেশন ২০২৪ এর আওতাতেই হবে পরীক্ষা। অনলাইনে আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এখানে গিয়ে। 

এসএসসি কর্তৃপক্ষ প্রথম বিজ্ঞাপনে ৪৮৮৭টি শূন্যপদের ঘোষণা করেছিল। এরপর তা বাড়িয়ে করা হয় ৬১৪৪টি। এর সঙ্গে ৩৪৩৯টি শূন্যপদ ঘোষণা করা হয় হাবিলদার (সিআইবিসি এবং সিবিএন)- এর জন্য। তাহলে মোট শূন্যপদ দাঁড়িয়েছিল ৯৫৮৩টিতে। তবে স্টাফ সিলেকশন কমিশনের সাম্প্রতিক ঘোষণায় মোট শূন্যপদের সংখ্যা আরও বেড়ে মোট ১১,৫১৮টি হয়েছে। জানা গিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এমটিএস, হাবিলদার কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) নিয়েছিল গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে। সারা দেশে ১১টি আলাদা সেন্টারে হয়েছিল পরীক্ষা। 

পারফরম্যান্সের ভিত্তিতে ২৭,০১১ জন প্রার্থীকে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি)- এই দুই রাউন্ডের জন্য বেছে নেওয়া হয়েছিল। যেসব প্রার্থীরা এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাঁদের হাবিলদার পদে নিযুক্ত হওয়ার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। যদি এই প্রার্থীরা মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির জন্য আবেদন করে থাকেন তাহলে সেটা বহাল থাকবে। এসএসসি কর্তৃপক্ষ তাদের নোটিফিকেশনে জানিয়েছে এমটিএস এবং হাবিলদার, দুই পদেই নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি)- হাবিলদার পদে নিযুক্ত হওয়ার এই দুই পরীক্ষা হয়ে যাওয়ার পরে। 

কম্পিউটার বেসড এক্সামিনেশনের সেশন ১ এবং সেশন ২- এ উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম কোয়ালিফায়িং মার্কস কত 

অসংরক্ষিত শ্রেণি - ৩০ শতাংশ 

ওবিসি / ইকোনমিকালি উইকার সেকশন - ২৫ শতাংশ 

বাকি সমস্ত শ্রেণি - ২০ শতাংশ 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget