এক্সপ্লোর

Success Story: IIT, NIT-তে সুযোগ মেলেনি, মাসে ৫৪০০ টাকা থেকে আয় শুরু; এখন আয় ৫০ লক্ষ টাকা ! কোন মন্ত্রে সফল প্রদীপ কুমার ?

Pradeep Kumar Saini Success Story: উত্তরপ্রদেশের এপিজে আবদুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বি-টেক ডিগ্রি লাভ করেন প্রদীপ কুমার।

Success Story: আইআইটি বা এনআইটির মত প্রতিষ্ঠানে না পড়াশোনা করেও লক্ষ লক্ষ টাকা আয় করা যায় ! আর এই সাফল্যের কাহিনিই দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন ৩৯ বছর বয়সী প্রদীপ কুমার সাইনি। তৃতীয় স্তরের একটি কলেজ থেকে পাশ করেও তিনি আজ বছরে ৫০ লক্ষ টাকা প্যাকেজের চাকরি করেন। এমনকী তিনি জানিয়েছেন যে সেরা সংস্থাগুলিতে ক্যাম্পাস প্লেসমেন্টের সময় ইন্টারভিউ দিতেও সমস্যায় পড়েছিলেন তিনি। তবু আজ কিছুই তাঁকে এত বিপুল আয় করা থেকে আটকাতে পারেনি। মাত্র ৫৪০০ টাকা মাসিক বেতনে কাজ শুরু করে আজ কীভাবে এই সাফল্যে উন্নীত হলেন প্রদীপ কুমার ? জানুন তাঁর সাফল্যের আসল রহস্য।

উত্তরপ্রদেশের এপিজে আবদুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বি-টেক ডিগ্রি লাভ করেন প্রদীপ কুমার। পরে তিনি বিভিন্ন মিডিয়া হাউজ এবং শীর্ষস্থানীয় আইটি সংস্থায় কাজ করতে শুরু করেন। লিঙ্কডইনে তিনি লেখেন, ‘আমি আইআইটি বা এনআইটিতে পড়ার সুযোগ পাইনি। অফ-ক্যাম্পাস প্লেসমেন্টেও সেরা টেক সংস্থাগুলিতে কাজ পেতে পারিনি। একটি ছোট দিল্লি সংস্থায় ওয়েব ডেভেলপার হিসেবে কাজ শুরু করি মাসিক ৫৪০০ টাকা বেতনে। এটা ২০০৮ সালের কথা। আমি আমার প্রথম ৬ বছর সার্ভিস-বেসড সংস্থাগুলিতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করি’।

পরে ২০১৪ সালে একটি প্রোডাক্ট বেসড সংস্থায় চাকরিতে যোগ দেন প্রদীপ কুমার সাইনি, তখন বেতন দাঁড়ায় ৮ লক্ষ টাকা বছরে। কোভিডকালীন সময়ে তাঁর চাকরি চলে যায় এবং টানা তিন মাস তাঁর কাজ ছিল না। আইটি ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাজ করার পরে তাঁর বেতন এখন দাঁড়িয়েছে ৫০ লক্ষ টাকা বছরে। এরপরে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে একটি শীর্ষস্থানীয় মিডিয়া হাউজে কাজ শুরু করেন তিনি এবং এই সময় থেকেই ইউটিউবে কনটেন্ট তৈরি করতে শুরু করেন তিনি।

তিনি তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর হাল না ছাড়ার মনোভাব এবং ভুল থেকে শেখার প্রতিশ্রুতিকে। প্রদীপ কুমার সাইনি লিঙ্কডইনে লিখেছেন যে, ‘আমি কখনও হাল ছাড়িনি, প্রতিনিয়ত আলাদা আলাদা ডোমেনে দক্ষতা অর্জন করেছি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করে গিয়েছি।’

শুধু তাই নয়, তিনি জানিয়েছেন যে নিজের উন্নতি, দক্ষতা অর্জন এবং সাফল্য, ব্যর্থতা সমস্ত কিছু একটি এক্সেল শিটে লিখে রাখতেন তিনি আর সেটিই তাঁকে অগ্রগতির দিকে পরিচালিত করেছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget